Monday, June 22, 2026

এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যকে দ্বিগুণ দামে ভ্যাকসিন: মোদিকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রের তুলনায় রাজ্যকে করোনা (Carona) ভ্যাকসিন অনেক বেশি দামে দেওয়ার বিষয় নিয়ে প্রথম থেকেই তীব্র বিরোধিতা করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। চাপের মুখে সেরাম বুধবার ঘোষণা করেছে, চারশোর বদলে ৩০০ টাকায় রাজ্যকে ভ্যাকসিন (Vaccine) দেবে তারা। এই ঘোষণার পর ফের নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handle) সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক। তিনি লেখেন, “ভ্যাকসিনের দাম নিয়ে চরম অস্বস্তির পরে রাজ্যগুলির জন্য ভ্যাকসিন ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। তবে, কেন্দ্র এখনও ১৫০ টাকায় ভ্যাকসিন পাচ্ছে। আর রাজ্যগুলিকে দ্বিগুণ পরিমাণ অর্থ দিতে বাধ্য হয়েছে।

এই বৈষম্য অযৌক্তিক। নরেন্দ্র মোদিজি সরকার রাজ্যগুলিকে লুট করছে।অতিমারি থেকে আমাদের দেশের মানুষকে বাঁচানোর বদলে ভ্যাকসিন থেকে কাটমানি নিচ্ছে। প্রধানমন্ত্রী কি এই অন্যায্য পার্থক্য তৈরি করছেন, কারণ ৬৩% ভারতবাসী তাঁকে ভোট দেয়নি?”

ভ্যাকসিনের দু’রকম দাম নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন অভিষেক। তিনি বলেছিলেন, বিজেপি (Bjp) একদিকে “এক দেশ, এক দল”-এর স্লোগান দেয়। অথচ ভ্যাকসিনের দাম নিয়ে রাজ্য-কেন্দ্র বৈষম্য করছে কেন্দ্রের বিজেপি সরকার। এদিন এই বৈষম্য নিয়ে নরেন্দ্র মোদিকে তুশোধনা করলেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- “বালাজি মন্দিরে পুজো দিলে সারবে করোনা”, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে ব্যাপক বিতর্ক

Advt

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...