Sunday, May 31, 2026

আবার অভিনয়ের জগতে ফিরছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়

Date:

Share post:

১০ বছরের রাজনৈতিক জীবন পেরিয়ে আবার অভিনয়-জগতে ফিরছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের গোড়াতে দল ছেড়ে ছিলেন দেবশ্রী। সেই সময় তিনি জানিয়েছিলেন, তিনি আবার অভিনয় জগতে ফিরতে চান সেই কারণেই দল ছাড়লেন। তাঁর ভক্তরা আবার তাঁকে ছোটপর্দায় দেখতে পাবেন।

এক সাক্ষাৎকারে দেবশ্রী বলেন, ‘অফারটা পেয়েছি। মানুষ আমায় ভালোবাসেন। আশীর্বাদ করেন। মে মাস থেকে শুটিং শুরুর কথা ছিল। এখন কাস্টিং ঠিক হচ্ছে। আবার মানুষকে আনন্দ দিতে পারব আশা করছি।’

আরও পড়ুন-অতিমারি নিয়েও সংকীর্ণ রাজনীতি মোদির, দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষমতা কেড়ে নিলো কেন্দ্র

জানা গিয়েছে, প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরেই দেবশ্রী ফিরছেন দেবশ্রী। এই ধারাবাহিকের গল্প কী? স্নেহাশিস জানিয়েছেন, সাতের দশকের ফেলে আসা জীবনের কথা তুলে ধরবে এই ধারাবাহিক। ওই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে মৌমিতা গুপ্ত, মনোজ ওঝা সহ প্রমুখদের। মে মাসে শুটিং শুরু হওয়ার কথা জানা যাচ্ছে। সম্প্রচার শুরু হবে জুন মাসে। তবে কোন চ্যানেলে এই ধারাবাহিক দেখতে পাওয়া যাবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Advt

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...