Monday, April 6, 2026

কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত যোগী রাজ্যে, তুলোধোনা এলাহাবাদ হাইকোর্টের

Date:

Share post:

কোভিডের সংক্রমণের বাড়বাড়ন্ত যোগী রাজ্যে । যার নিট ফল, উত্তরপ্রদেশের একাধিক বড় শহরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে । এই বিষয়ে বড় পদক্ষেপ নিল এলাহাবাদ হাইকোর্ট। কোভিডে সবচেয়ে প্রভাবিত জেলাগুলিতে নজরদারি করার জন্য নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। প্রশাসনের কাজকর্ম, গাফিলতির উপর নজর রাখবেন এই বিচারবিভাগীয় আধিকারিকরা। তারপর হাইকোর্টে রিপোর্ট জমা দেবেন।
আরও এক ধাপ এগিয়ে হাইকোর্ট যোগী সরকারকে তুলোধোনা করে বলেছে, “আমার কথাই শেষ কথা, যাঁরা ক্ষমতায় রয়েছেন তাঁদের এই ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের সমস্ত শ্রেণির কাছ থেকে পরামর্শ নিতে হবে।” একটি জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ ভারমা এবং অজিত কুমারের বেঞ্চ জানিয়েছেন, নোডাল অফিসাররা রিপোর্ট জমা দেবেন। তার ভিত্তিতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেবে আদালত।
আদালত এদিন জানিয়েছে, “অনেক বড় শহরে করোনার ভূত রাস্তায়-পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এতে যে কারও কপাল পুড়তে পারে। আদালতের মত, যাঁরা ধনী তাঁরা হয়তো বেঁচে যাবেন, কিন্তু যাঁরা বাঁচবেন না ইতিহাস তাঁদের মনে রাখবে এইভাবে যে, যথাযথ চিকিৎসার অভাবে মারা গিয়েছিলেন।” হাইকোর্ট লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর নগর, আগ্রা, গোরক্ষপুর, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর এবং ঝাঁসির জেলাশাসকদের নির্দেশ দিয়েছে, একজন করে বিচারবিভাগীয় আধিকারিককে নোডাল অফিসার পদে মনোনীত করার জন্য।
হাইকোর্ট আরও জানিয়েছে, রাজ্য সরকার যেন হাসপাতালগুলিতে করোনায় মৃতদের সংখ্যা এবং কোভিড চিকিৎসায় কী কী পরিষেবা দেওয়া হচ্ছে তা নোডাল অফিসারকে রিপোর্ট দেয়। তথ্যসংক্রান্ত প্রকৃত নথি যেন প্রত্যেকদিন নোডাল অফিসারদের পাঠানো হয়। পাশাপাশি করোনা কালে পঞ্চায়েত নির্বাচনের নামে কোভিড বিধি লঙ্ঘন নিয়ে উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচন কমিশনকেও নোটিস পাঠিয়েছে হাইকোর্ট।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...