Wednesday, June 24, 2026

করোনা মৃত্যুসংখ্যায় কারচুপি, ভারুচে ৪৮ জনের মৃত্যুকে ৮ বলে চালাল গুজরাট সরকার!

Date:

Share post:

করোনা অতিমারি (covid pandemic) সংকটের ভয়াবহ চিত্র লুকোতে প্রশাসনিক স্তরে সবরকম চেষ্টা চালাচ্ছে গুজরাটের (gujrat) বিজেপি (bjp) সরকার। এবার সৎকার হওয়া করোনা মৃতের সংখ্যা নিয়েই বড়সড় কারচুপির অভিযোগ উঠল।

আরও পড়ুন-মোদির “আত্মনির্ভর ভারত”: মেলেনি শববাহী গাড়ি, বাইকেই মায়ের মৃতদেহ নিয়ে শ্মশানের পথে ছেলে

গুজরাটের সন্দেশ সংবাদপত্রের খবরে প্রকাশ, রাজ্যের ভারুচ শহরে কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট সৎকারস্থলে (cremation ground) সোমবার মোট ৪৮ জন করোনা আক্রান্তের দেহ সৎকার করা হয়। ভারুচ শহরে করোনা আক্রান্ত হয়ে মৃতদের সৎকারের জন্যই শুধুমাত্র জায়গাটি সংরক্ষিত। সৎকারস্থলের ইনচার্জ ধর্মেশ সোলাঙ্কি নিজেই জানিয়েছেন, একদিনে শহরের ৪৮ টি করোনার মৃতদেহ ওখানে দাহ করা হয়। অথচ গুজরাট সরকারের তথ্য বলছে, ভারুচ শহরে গত তিনদিনে মাত্র ৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে! বাস্তব ও তথ্যের এই আকাশপাতাল গরমিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি বলছে, মোদি-শাহর নিজেদের রাজ্য গুজরাটে করোনা সংকটে বিজেপি নেতাদের ভাবমূর্তি রক্ষা করতেই এই নির্লজ্জ তথ্য গোপন।

Advt

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...