Sunday, April 5, 2026

দিল্লি দখলের আইন বলবৎ করল কেন্দ্র, বিজেপির নিন্দায় বিরোধীরা

Date:

Share post:

শেষ পর্যন্ত দিল্লি দখলের আইন বলবৎ করেই ফেলল কেন্দ্র সরকার (central home ministry)। লাগু গেল বহু বিতর্কিত (national capital of Delhi amendment act 2021)সেই দিল্লি আইন। মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, দিল্লিতে বলবৎ হয়েছে সেই ‘ন্যাশনাল ক্যাপিটেল অব দিল্লি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ২০২১’ ।

বিশেষজ্ঞদের মতে এই নতুন আইন মোতাবেক দিল্লিতে কোনও বিল পাশ করাতে হলে কেন্দ্রের প্রতিনিধি লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি নিতে হবে। অর্থাৎ দিল্লি শাসনে এবার থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন লেফট্যানেন্ট গভর্নর বকলমে কেন্দ্রের বিজেপি সরকার। সেইসঙ্গে ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে গেল অরবিন্দ কেজরিওয়াল সরকারের।

দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২টি কেন্দ্রে জয়ী হয়েছিল আম আদমি পার্টি। বাকি ৮টায় বিজেপি। স্বভাবতই রাজ্য শাসনের ক্ষেত্রে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির সিদ্ধান্ত এবং ভূমিকাই ছিল মুখ্য। কিন্তু কেন্দ্র এই নতুন আইন জারি করে জন নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব করে দিল। এই আইন যাতে কোনও মতেই পাস না হয় সেজন্য সংসদের দুই কক্ষেই বিরোধীরা প্রবল আপত্তি তুলেছিলেন। কিন্তু বিরোধীদের কোনও আপত্তি শেষ পর্যন্ত ধোপে টিকল না।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...