Friday, June 12, 2026

নজর এড়িয়ে ‘বেপাত্তা’ অনুব্রতকে নোটিশ দিয়ে সতর্ক করল কমিশন

Date:

Share post:

বুধবার সকাল থেকেই খবরে বীরভূম। কেন্দ্রীয় বাহিনী বা তাঁর সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেটকে নির্দিষ্টভাবে কিছু না জানিয়েই হঠাৎ বেপাত্তা হয়ে যান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর খোঁজে হন্যে হয়ে ঘুরছিল কেন্দ্রীয় বাহিনী। অনেক খোঁজাখুঁজির পর শেষপর্যন্ত তাঁর খোঁজ মেলে তারাপীঠে। এই জন্য অনুব্রতকে নোটিশ দিল প্রশাসন।

সূত্রের খবর, বুধবার ফের কমিশনের তরফে অনুব্রতকে নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্দেশ মেনে নজরদারিতেই থাকতে হবে বীরভূমের তৃণমূল সভাপতিকে। এছাড়াও বলা হয়েছে, নজরবন্দি থাকাকালীন এভাবে উধাও হয়ে যেতে তিনি পারেন না। তাঁর গন্তব্য ও কর্মসূচির পুরোটাই তাঁর সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার কমিশন জানায়, আগামী ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত। ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজর রাখা হবে অনুব্রতর উপর। এ ছাড়া তাঁর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

তারপর বুধবার সকালে গাড়ি করে বের হন অনুব্রত। তারপর দশ মিনিট বাদে তাঁর গাড়ি অনুসরণ করতে শুরু করে কমিশনের আধিকারিকরা। কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ বেপাত্তা হয়ে যায় অনুব্রত মণ্ডলের গাড়ি। হন্যে হয়ে অনুব্রতকে খুঁজতে থাকেন কেন্দ্রীয় বাহিনী। প্রায় আড়াই ঘণ্টার পর তারাপীঠ মন্দিরে দেখা যায় তাঁকে। তারা মায়ের গর্ভগৃহে গিয়ে পুজো দেন অনুব্রত।

আরও পড়ুন- পৃথিবীর ১৭ টি দেশে হানা দিয়েছে ভারতীয় স্ট্রেন, ঘোর বিপদের বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Advt

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...