Monday, March 30, 2026

শুরুতেই বিকল হলেও CoWIN-এ আবার শুরু হয়েছে টিকাকরণের নাম রেজিস্ট্রেশন

Date:

Share post:

তৃতীয় দফার টিকাকরণে নাম রেজিস্ট্রেশনের শুরুতেই হঠাৎ বিকল হল কো-উইন পোর্টাল। বুধবার বিকেল ৪টে নাগাদ এই অ্যাপে নাম নথিভুক্তি শুরু হলেও, এগোয় না পদ্ধতি। অভিযোগ মোবাইলে ওটিপি না ঢোকায় সম্পন্ন করা যাচ্ছেন রেজিস্ট্রেশন। তবে কিছুক্ষনের পরে আবার ঠিকঠাক কাজ করতে শুরু করে পোর্টালটি। আবার শুরু হয়েছে নাম নথিভুক্তকরণ। তবে আরোগ্য সেতু অ্যাপ এখনও কাজ করছে না বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন-অতিমারি নিয়েও সংকীর্ণ রাজনীতি মোদির, দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষমতা কেড়ে নিলো কেন্দ্র

আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আজ, বুধবার থেকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার, স্বাস্থ্য দফতর এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আজ ২৮ এপ্রিল বিকেল ৪ টে থেকে Cowin ও আরোগ্য সেতু অ্যাপ মারফত রেজিস্ট্রেশন করতে পারবেন যোগ্য ব্যক্তিরা। Cowin.gov.in ওয়েবসাইটেও নিজেদের নাম নথিভুক্ত করা যাবে।

Advt

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...