Wednesday, June 24, 2026

দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছুঁইছুঁই, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ হাজার ২৯৩ জনের

Date:

Share post:

গত দু’দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ না পেরোলেও একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। দেশে করোনা-চিকিৎসার অভাবে মারা যাওয়ার সংখ্যাটাও নজরে পড়ার মতো। একে করোনায় রক্ষা নেই, অক্সিজেনের আকাল দোসর। হাসপাতালগুলিতে শয্যার অভাব। একটি বেডে আবার একাধিক করোনা রোগী।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। এতদিনের সমস্ত রেকর্ড ভেঙেছে আজকের করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। হুহু করে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এই মূহুর্তে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন সক্রিয় রোগী রয়েছে। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৯,৯৭,২৬৭। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৪৮,১৭,৩৭১। এখনও পর্যন্ত করোনায় আক্রন্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ০১ হাজার ১৮৭ জনের। দেশে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ১৪,৭৮, ২৭, ৩৬৭ জন।

আরও পড়ুন-করোনা মৃত্যুসংখ্যায় কারচুপি, ভারুচে ৪৮ জনের মৃত্যুকে ৮ বলে চালাল গুজরাট সরকার!

অন্যদিকে পশ্চিমবঙ্গে এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪০৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭৩ জনের। কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ফের ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১৫। গত ২৪ ঘণ্টায় যে ৭৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে কলকাতার বাসিন্দা ২৪ জন। এ ছাড়া, ওই সময়ের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ১৩ জন মারা গিয়েছেন। হাওড়ায় ৮, দক্ষিণ ২৪ পরগনায় ৬, জলপাইগুড়ি, মালদহ এবং হুগলিতে ৪ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, দক্ষিণ দিনাজপুর, বীরভূম এবং পুরুলিয়ায় ২ জন করে মারা গিয়েছেন। দার্জিলিং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ১ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। রাজ্যে এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৮২।

Advt

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...