Tuesday, March 24, 2026

করোনা নিয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাপস পালের স্ত্রী নন্দিনী, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) ভয়ঙ্কর আকার ধারণ করছে। শিল্পপতি হোন কিংবা পথের ভিক্ষুক, সেলিব্রিটি হোন, রাজনীতিবিদ কিংবা সাধারণ মানুষ, মারণ ভাইরাসের হাত থেকে কেউ রক্ষা পাচ্ছেন না। এবার করোনার থাবা গিয়ে পড়ল প্রয়াত অভিনেতা (Actor) তাপস পালের (Tapas Paul) বাড়িতে। করোনা আক্রান্ত তৃণমূলের (TMC) প্রাক্তন বিধায়ক (MLA)-সাংসদ (MP) প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী পালও (Nandini Paul)।

জানা গিয়েছে, সংকটজনক অবস্থায় গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নন্দিনীদেবী। আগে থেকেই শরীরে একাধিক সমস্যা ছিল নন্দিনী পালের। ফলে অত্যন্ত সংকটজনক তিনি। রক্তে সুগারের মাত্রা ওঠানামা করছে। চলছে প্লাজমা থেরাপি।

বিষয়টি কানে যাওয়ার পর থেকে তাপস পালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিনিয়ত তিনি খোঁজ রাখছেন নন্দিনীদেবী-সহ প্রয়াত অভিনেতার বাড়ির লোকেদের। তাপস-নন্দিনীর মেয়ে সোহিনী (Sohini Paul) জানিয়েছেন, এমন কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। হাজারো ব্যস্ততার মধ্যে একেবারে অভিভাবকের মতো প্রকৃত ‘দিদি’র ভূমিকা পালন করছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এমন ভূমিকার প্রশংসা করেছেন অভিনেত্রী-সঞ্চালক সুদীপা চটোপাধ্যায় (Sudipa Chatterjee)। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, “স্বর্গীয় শ্রী তাপস পালের স্ত্রী-নন্দিনী পাল, কোভিডে আক্রান্ত, খুবই ক্রিটিকাল ও চিকিৎসাধীন। তাঁর অসহায় একমাত্র মেয়ে- সোহিনী পাল ও আমাদের পরিবারের পাশে সত্যিকারের ‘দিদি’র মতো দাঁড়িয়েছেন। কেবলমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ‘ধন্যবাদ’ জানিয়ে তাঁকে ছোট করার ধৃষ্টতা আমার নেই। শুধু এইটুকু বলবো- করুনাময় ঈশ্বর তাঁর মঙ্গল করুন। তাঁর সুস্থ, দীর্ঘজীবন কামনা করি।” একইসঙ্গে তাঁর অনুরোধ, “সকলের কাছে করজোড়ে অনুরোধ- এটি কোনও রাজনৈতিক পোস্ট নয়। দয়া করে সেটা বুঝে মন্তব্য করুন।”

আরও পড়ুন:লাটুরের এক শতবর্ষী- দম্পতি হেলায় হারিয়ে দিলেন করোনাকে

Advt

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...