Wednesday, June 24, 2026

লাটুরের এক শতবর্ষী- দম্পতি হেলায় হারিয়ে দিলেন করোনাকে

Date:

Share post:

স্বামীর বয়স ১০৫, স্ত্রী ৯৯ বছরের৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন দু’জনই, প্রায় একইসঙ্গে৷ বাড়ির লোকজন স্রেফ প্রহর গুণছিলেন দুঃসংবাদ শোনার জন্য৷  কিন্তু লাতুরের এই অতিপ্রবীণ দম্পতির সঙ্গে লড়তে নেমে হেরে গেলো করোনাভাইরাস৷ সময়মত করোনা পরীক্ষা এবং মহারাষ্ট্রের বিলাসরাও দেশমুখ হাসপাতালের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সংক্রমণ কাটিয়ে উঠেছেন এই দম্পতি৷ সুস্থ হয়ে ফিরেও গিয়েছেন বাড়ি৷ হাজার হাজার দুঃসংবাদের ভিড়ে এই খবর নিশ্চিতভাবেই ভরসা দিচ্ছে সাধারণ মানুষকে৷

লাতুর জেলার কাটগাঁও টান্দা এলাকার বাসিন্দা ধেনু চৌহান (১০৫) এবং তাঁর স্ত্রী মোতাবাই চৌহান (৯৯) একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ছেলে সুরেশ চৌহান সঙ্গে সঙ্গে তাঁদের লাতুর বিলাসরাও দেশমুখ সরকারি মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। করোনাকে পরাজিত করে ৭ দিনের মধ্যে বাড়ি ফিরেছেন ওই দম্পতি৷ বাড়ি ফিরে ‘সুস্থ’ ধেনু চৌহান উল্টে পরামর্শ দিয়েছেন আর পাঁচজনকে৷ বলেছেন, “করোনায় আপনিও আক্রান্ত হতে পারেন৷ তবে একদমই আতঙ্কিত হবেন না। আপনিও করোনাকে পরাস্ত করতে পারেন।”

ওই হাসপাতালের ডিন, ডাঃ সুধীর দেশমুখ, ডাঃ শৈলেন্দ্র চৌহান, ডাঃ গজনান হালকানচে, এবং ডাঃ ধর্মাধিকারীর নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড বিশেষ নজর দিয়ে এই প্রবীণ দম্পতির চিকিৎসা করেন। এবং সাত দিনের মধ্যেই সুস্থ করে তাদের বাড়ি পাঠিয়ে দেন৷ প্রবীণ এই দম্পতি এখন আর করোনাকে ভয় পাচ্ছেন না৷ করোনাকে ভয় না করে আশা বজায় রাখার আবেদনও জানিয়েছেন। ঠিকসময়ে চিকিৎসা হলে সুস্থ হওয়া সম্ভব বলেই তাঁরা জানিয়েছেন।

ছেলে সুরেশ বলেছেন, “যখন আমরা জানতে পারলাম বৃদ্ধ বাবা-মা দুজনেই করোনার পজেটিভ, তখন সত্যিই ভেঙ্গে পড়েছিলাম। ওই অবস্থাতেই দু’জনকে একসঙ্গে হাসপাতালে নিয়ে গেলাম৷ ভেন্টিলেটর সাপোর্টে ওনারা ছিলেন৷ সত্যি বলতে কী, আমরা আশা ছেড়েই দিয়েছিলাম৷ কারন, বাবা-মায়ের অনেক বয়স৷ করোনার বলি হচ্ছেন তো বয়স্করাই৷ তবে ডাক্তারবাবুরা আশা দিয়েছিলেন এবং ধৈর্য ধরতে বলেছিলেন৷ অসাধ্যসাধন করেছেন ডাক্তাররা৷ ওনাদের জন্যই মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন আমার মা-বাবা৷”

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...