Friday, March 20, 2026

ফের মুখ পুড়ল পাকিস্তানের, চকলেট চুরি করলেন পাক দূতাবাসের দুই কূটনীতিক!

Date:

Share post:

শত চেষ্টা করেও কোনও লাভ হচ্ছে না। ফের মুখ পুড়ল ইমরান খানের সরকারের । কিছুতেই বিশ্বের কাছে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে পারছে না পাকিস্তান। এবার দক্ষিণ কোরিয়ার কাছে লজ্জায় পড়তে হলো পাকিস্তানকে।
জানা গিয়েছে, শপিংমল থেকে চকলেট ও টুপি চুরির দায়ে এবার দক্ষিণ কোরিয়ার কাছে মুখ পুড়েছে ইমারান খান সরকারের। তাও আবার চুরির দায়ে অভিযুক্ত দুই ব্যক্তি যে কেউ নন। খোদ দক্ষিণ কোরিয়ায় পাকিস্তান দূতাবাসের দুজন কূটনীতিক।
জানা গিয়েছে , দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিওলের ইওংসানের ইটাওন এলাকার একটি দোকানে ঘুরতে যান পাকিস্তান দূতাবাসের অভিযুক্ত ওই দুই কূটনীতিক। সেখান থেকে তারা কোরিয়ান মুদ্রায় ১,৯০০ ওন (১৩,০০০ টাকা) দামের জিনিসপত্র চুরি করেন।
তার মধ্যে ছিলো ১,৯০০ টাকা দামের চকলেট এবং ১১ হাজার টাকা দামের টুপি। যেগুলি পাকিস্তান দূতাবাসের ওই দুই কর্মী আলাদা আলাদা দিনে গিয়ে চুরি করেন। এদিকে দোকান থেকে বহুমূল্যের টুপি চুরি যাওয়ায় পুলিশের কাছে গিয়ে মামলা করেন ওই দোকানের মালিক। এরপরই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ওই দুই কূটনীতিককে শনাক্ত করে পুলিশ।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি।
কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের অধীনে এই ধরনের ঘটনায় কূটনীতিক দেশের আইনের মাধ্যমে অভিযুক্তরা নিজেদের গ্রেফতার বা আটক এড়াতে পারেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে এমন পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। দক্ষিণ কোরিয়ার পাকিস্তানি রাষ্ট্রদূত মুমতাজ জহরা বালোচের স্পষ্ট দাবি, যাঁদের চুরি করতে দেখা গিয়েছে, তাঁরা মোটেই সরকারি আমলা অর্থাৎ কূটনীতিক নন। তাঁর ওই দূতাবাসের দু’জন কর্মী মাত্র। তিনি জানিয়ে দিয়েছেন, অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাঁদের প্রাপ্য সাজা যেন অবশ্যই দেওয়া হয়।

Advt

Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...