Monday, April 13, 2026

নির্বাচন কমিশনের ঢালাও প্রশংসা অধীরের

Date:

Share post:

সকাল থেকেই ৩৫ টি ভোট গ্রহণ কেন্দ্রের বেশ কয়েকটি বুথে বিক্ষিপ্ত অশান্তি হয়। মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় অশান্তির ফলে উত্তেজনা ছড়ায়। এরই মধ্যে খানিকটা অন্য সুরে কথা বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচন কমিশনের ঢালাও প্রশংসা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এমনকি অধীর এদিন এও বলেন কমিশনকে অভিযোগ জানালে কমিশনও দ্রত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে বলেও জানাচ্ছে।

অধীর চৌধুরী বলেন, ‘‌অষ্টম দফার ভোট ভালোভাবে হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা সন্তোষজনক। এখন পর্যন্ত তেমন বড় কোন ঘটনা ঘটেনি। দুই এক জায়গায় অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনকে জানানোর পর কমিশনও দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। বুথের ভেতরে কেউ কোথাও অশান্তি করতে পারছে না।’‌

আরও পড়ুন-‘মনে হচ্ছে আপনারা চান মানুষ মরে যাক’ কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

বৃহস্পতিবার অষ্টম দফা ভোটের দিন ডোমকলে সিপিআইএম নেতা গাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন। এদিন অধীরের অভিযোগ, বিজেপি–তৃণমূল কংগ্রেস এই ভোটে ব্যাপক হারে টাকা খরচ করেছে। তাঁর বক্তব্য, ‘‌বাংলায় যেমন করোনা সংক্রমণ বাড়ছে, তেমনই ঘুষ দেওয়ার সংক্রমণও বাড়ছে। আগামীদিনে ভোটে দাঁড়াতে গেলে আগে টাকার ব্যবস্থা করতে হবে। আমরা এদের কাছে বিপিএল পার্টি। আমাদের কাছে এতো টাকা নেই।’‌

Advt

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...