Tuesday, March 24, 2026

অসম: এনআরসি সত্ত্বেও এগিয়ে বিজেপি! বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত

Date:

Share post:

জাতীয় নাগরিক পঞ্জি-র খসড়া (Nrc) থেকে নাম বাদ পড়ায় অনেকেই এ বার ভোট দিতে পারেননি অসমে (Assam)। এমনকী, ছেলে প্রার্থী হওয়া সত্ত্বেও ভোট দিতে পারেননি মা। কিন্তু তাতেও অসমের বিধানসভা নির্বাচনে বিজেপির (Bjp) সমস্যা হয়নি বলেই বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত। ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল- মোট তিন দফায় ভোটগ্রহণ হয়েছে অসমে। ফল ঘোষণা ২ তারিখ। তার আগে যে ক’টি বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে, তার প্রায় সবগুলিতেই এগিয়ে বিজেপি।

১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভায় ম্যাজিক ফিগার ৬৪। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এখনও সর্বোচ্চ ৭২টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেসকে (Congress) ৫৩টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে।

আরও পড়ুন- কেরালা: করোনা মোকাবিলায় সমীকরণে বদল, হাসি চওড়া বিজয়নের

ইন্ডিয়া টুডে-র অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, অসমে ৭৫ থেকে ৮৫টি আসন পেতে পারে এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের পেতে পরে ৪০ থেকে ৫০টি আসন।
পি-মার্কের সমীক্ষা অনুযায়ী, এনডিএ-র দখলে পেতে পারে ৭০ থেকে ৭২টি আসন। কংগ্রেস জোট ৫৬ থেকে ৬৪টি।

অসমে গত বিধানসভা নির্বাচনে ৮৬টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এবার অসম গণপরিষদের সঙ্গে জোট বাঁধে কংগ্রেস। ৮টি আঞ্চলিক দলের বিরুদ্ধে ৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পদ্ম শিবির। ৯৪টি আসনে লড়েছে কংগ্রেস।

এনআরসির জেরে অসমে চোদ্দ লক্ষ মানুষ চরম বিপাকে। সেই উদাহরণ বাংলার নির্বাচনেও তুলে ধরেছিল অ-বিজেপি দলগুলি। কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে, এনআরসি বিজেপি বিরোধিতায় কোনও কাজে দেয়নি অসমে। তবে রাজনৈতিক মহলের মতে, অনেক ক্ষেত্রেই বুথ ফেরত সমীক্ষা মেলে না। সে ক্ষেত্রে এনআরসি-র প্রভাব বড় ফারাক আনবে বলে মনে করা হচ্ছে।

Advt

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...