Monday, April 6, 2026

করোনার জের : চারধাম যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার

Date:

Share post:

দেরিতে  হলেও অবশেষে বোধোদয়। কুম্ভ মেলা থেকে শিক্ষা নিয়ে চলতি বছরের চারধাম যাত্রা পুরোপুরি বাতিল করল উত্তরাখণ্ড সরকার । রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং জানিয়েছেন, শুধুমাত্র ৪ জন পুরোহিত নিয়ম মেনে পুজো করে প্রতীকী চারধাম যাত্রা পালন করবেন। জনসাধারণের জন্য এ বছরের মতো চারধাম যাত্রা বাতিল করা হল।

সম্প্রতি হরিদ্বারে আনুষ্ঠিত কুম্ভ মেলায় শাহি স্নানের পর পরই তীব্র গতিতে করোনা সংক্রমণ ছড়ায় উত্তরাখণ্ড জুড়ে। সেই সময় দেশ জুড়ে প্রবল সমালোচনা ও নিন্দার মুখে পড়ে উত্তরাখণ্ড রাজ্য সরকার । কুম্ভ মেলা চলাকালীন বহু পুণ্যার্থীই করোনায় সংক্রমিত হয়ে পড়েন। গোটা পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে দেখে স্বয়ং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। প্রধানমন্ত্রী তখন তড়িঘড়ি ‘প্রতীকী কুম্ভমেলা’ আয়োজনের আর্জি জানিয়েছিলেন ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...