Wednesday, June 24, 2026

করোনায় আক্রান্ত হয়ে জীবনাবসান প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবীর

Date:

Share post:

মাত্রই ৮ দিনের ব্যবধান। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। বৃহস্পতিবার দিন সকালে বাড়িতেই তাঁর জীবনাবসান হয় । বয়স হয়েছিল ৮৯ বছর। ঠিক ৮ দিন আগেই কবি শঙ্খ ঘোষ কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। মাত্র ৮ দিনের ব্যবধানে দাম্পত্য জীবনের বৃত্তের সমাপ্তি ঘটল । কবি যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন ঠিক সেই সময়েই কবিজায়াও আক্রান্ত হন। স্বামীর মতো তিনিও হোম আইসোলেশনে ছিলেন।

প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুড়িতে । কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর কলেজের মর্নিং বিভাগে। একাধিক বইও লিখেছেন তিনি। জানা গিয়েছে তাঁর পরিবারের বেশ কয়েকজন এখনও করোনা আক্রান্ত। কেউ কেউ হাসপাতালে ভর্তিও রয়েছেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...