Wednesday, March 25, 2026

মাটিতে ফেলে বেধড়ক মার- পাথরবৃষ্টি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা বেলেঘাটায়

Date:

Share post:

বাংলায় চলছে নবান্ন দখলের লড়াই। মিটিং-মিছিল-সভা করতে দিল্লি থেকে ছুটে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। বাংলাকে পাখির চোখ করে করোনা পরিস্থিতির মধ্যেও আট দফার নির্বাচনের ঘোষণা করেছে কমিশনে। শান্তিপূর্ণ ভোট করাতেই এই আট দফা বলে সাফাই দিয়েছিল কমিশন। কিন্তু না, তাতেও শেষরক্ষা হয়নি। নির্বাচনের শেষ দিনেও রণক্ষেত্রের চেহারা নিল বেলঘাটা। এদিন রাজবল্লভপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে। বচসা এমন পর্যায়ে পৌঁছয়, যে বাঁশ-লাঠি-হকি স্টিক দিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। চলে পাথরবৃষ্টি। দু’তরফে বেশ কয়েকজন আহত হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। দু’পক্ষ থেকে বোতল ও পাথর ছোড়াছুড়ি শুরু হয়। ফলে রণক্ষেত্রের চেহারা নেয় বেলেঘাটা এলাকা। ঘটনার সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে তাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্মীদের বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধার অভিযোগ পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। মাটিতে ফেলে দু’দলের মধ্যে ব্যাপক মারধর হয়। এমনকি ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখান থেকে জমায়েত তুলে দেয় পুলিশ।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...