Monday, April 13, 2026

ফের শিরোনামে নন্দীগ্রাম, গণনার ৪৮ ঘণ্টা আগে খোয়া গেল ফাইল, হার্ড ডিস্ক!

Date:

Share post:

এবারের বিধানসভা নির্বাচনে বিতর্ক যেন পিছু ছাড়ছে না । এবার নবতম সংযোজন ভোট গণনার ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের আমদাবাদের পঞ্চায়েত অফিসে তালা ভেঙে চুরি৷ সবচেয়ে আশ্চর্যের বিষয়, খোওয়া যায়নি কোনও টাকা-পয়সা! খোয়া গিয়েছে নথিপত্র, এমন কি কম্পিউটারের হার্ড ডিস্কও৷
রবিবার ভোট গণনায় গোটা দেশের নজর থাকবে নন্দীগ্রামে ৷ কারণ এই কেন্দ্র থেকেই ভাগ্য নির্ধারণ হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর৷
আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷
বিজেপি-র অভিযোগ, ভোটে হার নিশ্চিত বুঝেই গণনার ঠিক আগে এই চুরি করিয়েছে শাসক দলই৷ যাতে পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি চাপা দেওয়া যায়৷ সেই অভিযোগ অবশ্য মানতে চাননি তৃণমূল নেতৃত্ব৷ চুরির অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

নন্দীগ্রামের বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘হার নিশ্চিত বুঝে এখন দুর্নীতি ঢাকতে তৃণমূল এই পঞ্চায়েত অফিসে চুরি করিয়েছে৷ আমরা এর আগেও প্রশাসনের কাছে পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ করেছি, কিন্তু কোনও কাজ হয়নি৷ এবার আমরা বিডিও-কে বলব যাতে রাতে এই অফিসগুলিতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷’
বিজেপি-র অভিযোগকে গুরুত্ব না দিয়ে তৃণমূল নেতা এবং মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান বলেছেন, ‘পঞ্চায়েতে সব কাজ নিয়ম মেনে হয়৷ কাগজপত্র চুরি করে কারও কোনও লাভ হয় না৷ চুরি হয়ে থাকলে তার যথাযথ তদন্ত হবে৷ বিজেপি তো সবসময়ই মিথ্যে অভিযোগ করতেই ব্যস্ত৷’ ঘটনা যাই হোক না কেন, বলতেই হচ্ছে যত কাণ্ড নন্দীগ্রামে৷

Advt

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...