Friday, April 3, 2026

‘সেফ হোম’ থেকে ১৫০ বেডের কোভিড হাসপাতালে পরিণত হল কিশোর ভারতী স্টেডিয়াম

Date:

Share post:

করোনা মোকাবিলায় এতদিন কিশোর ভারতী স্টেডিয়ামকে(Kishore Bharati stadium) সেফ হোম হিসেবে ব্যবহার করছিল কলকাতা পুরসভা। তবে আর সেফ হোম নয়, কঠিন পরিস্থিতিতে পুরোদস্তুর হাসপাতালে রূপ নিল যাদবপুরের(Jadavpur) কিশোর ভারতী স্টেডিয়াম। শুক্রবার উদ্বোধন করা হলো এই হাসপাতালটি(Hospital)।

সেফ হোম থেকে কিশোর ভারতী স্টেডিয়ামকে প্রয়োজনীয় পরিকাঠামো সহ হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য মেডিকা হাসপাতালকে আগেই সবুজ সংকেত দিয়েছিল রাজ্য সরকার। সেইমতো শুরু করে দেওয়া হয় কাজ। অবশেষে শুক্রবার রাজ্যের কোভিড হাসপাতালের তালিকায় নাম লেখালো কিশোর ভারতী স্টেডিয়াম। জানা গিয়েছে, ১৫০-র বেশি বেডের সুবিধে মিলবে এই হাসপাতালে। জেনারেল ওয়ার্ডের পাশাপাশি এখানে থাকছে আইসিইউ, এইচডিইউ এর সুবিধে। স্টেডিয়ামের বাইরে করা হয়েছে অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাও।

আরও পড়ুন:‘এপ্রিলে হঠাৎ জেগে ওঠা সরকার ১৫ মাস ধরে কী করছিল?’ কেন্দ্রকে তোপ মাদ্রাজ হাইকোর্টের

উল্লেখ্য, শুধু কিশোর ভারতী স্টেডিয়াম নয় শীঘ্রই আরও একটি কোভিড হাসপাতাল পেতে চলেছে রাজ্য। এতদিন সেফ হোম হিসেবে থাকা নিউ টাউনের হজ হাউসকেও কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। জানা গিয়েছে, হজ হাউসের সেফ হোমকে ৩০০ শয্যার কোভিড হাসপাতালে পরিণত করা হচ্ছে। আপাতত ১০০টি শয্যা থাকবে সেখানে। পরে ধাপে ধাপে আরও ২০০টি শয্যার ব্যবস্থা করা হবে। গত বুধবার এই হজ হাউসের একাংশ চার্নক হাসপাতালের হাতে তুলে দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১ মে থেকে পুরোদমে চালু হয়ে যাবে এই হাসপাতালটিও।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...