Sunday, April 12, 2026

আরসিবির বিরুদ্ধে ৩৪ রানে জিতল পাঞ্জাব কিংস

Date:

Share post:

শুক্রবার আইপিএলের ( Ipl) ম‍্যাচে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরকে( rcb) হারাল পাঞ্জাব কিংস( punjab kings) । এদিন বিরাট কোহলির( virat kohli) দলের বিরুদ্ধে ৩৪ রানে জিতল কে এল রাহুলের ( k l rahul)পাঞ্জাব। পাঞ্জাব ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করে ম‍্যাচের সেরা হরপ্রীত।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৭৯ করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক কে এল রাহুলের। ৯১ করে অপরাজিত থাকেন তিনি। ৪৬ রান কেন গেইল। ২৫ রান করেন হরপ্রীত। আরসিবির হয়ে দুটি উইকেট নেন জেমিসন। একটি করে উইকেট নেন ড‍্যানিয়েল সামস, যুজবেন্দ্র চ‍্যাহাল এবং শাহবাজ আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৪৫ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। আরসিবির হয়ে লড়াই চালান অধিনায়ক কোহলি এবং রজত পতিদার। ৩৫ রান করেন কোহলি। ৩১ রান করেন পতিদার। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ ডিভিলিয়ার্স। ৩ রান করেন তিনি। পাঞ্জাবের হয়ে ইন উইকেট নেন হরপ্রীত। দুটো উইকেট নেন রবি বিশনই। একটি করে  উইকেট নেন মেরিডিথ, মহম্মদ শামি এবং ক্রিস জর্ডন।

আরও পড়ুন:নতুন সরকারের কাছে বিজন সেতু নারকীয় হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবি আনন্দমার্গ সন্ন্যাসীদের

Advt

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...