Saturday, April 4, 2026

অতিমারি নিয়ে নেট মাধ্যমে কণ্ঠরোধ করা যাবে না,নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

করোনা আবহে তথ্য জানার অধিকার এবং সাধারণ মানুষের বাক-স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিযোগ পেশ করেন, তবে কোনও রাজ্যই তা দমন করতে পারবে না । এমনকি প্রকৃত তথ্য চেপে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে আদালত ৷

এরই পাশাপাশি, সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি কোনও নাগরিকের সঙ্গে এমন ঘটনা ঘটে এবং তাঁকে এর জন্য হেনস্থা করা হয়, তবে তা আদালত অবমাননা হিসাবেই গণ্য করা হবে ৷

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, ‘একজন নাগরিক এবং বিচারপতি হিসাবে এটা আমার কাছে অত্যন্ত উদ্বেগের বিষয় ৷ নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিযোগ জানান, তাহলে কোনও ভাবেই কোনও তথ্য দমন হোক, তা আমরা চাই না ৷ যদি কোনও নাগরিক অক্সিজেন বা হাসপাতালের শয্যার জন্য হেনস্থার শিকার হন, তাহলে আমরা সেটাকে আবমাননা হিসাবে গণ্য করব ৷
আসলে দেশে আক্রান্তের দৈনিক পরিসংখ্যান রোজই নতুন রেকর্ড তৈরি করছে ৷ অক্সিজেনের অভাবে হাহাকার শুরু হয়েছে কোভিড হাসপাতালগুলিতে ৷ অনেকেই সোশ্যাল মিডিয়ায় অক্সিজেন ও হাসপাতালের শয্যার সন্ধান চেয়ে পোস্ট করছেন ৷
এই পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণকে সাধুবাদ জানাচ্ছেন সবাই ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...