Sunday, June 28, 2026

অক্সিজেন পাইপ লাইনে বরফ, বেলেঘাটা আইডি-তে চূড়ান্ত সমস্যায় রোগীরা

Date:

Share post:

দিন কয়েক আগেই হাসপাতাল (Hospital) চত্বরে অক্সিজেন প্ল্যান্ট বসিয়ে করোনা (Carona) রোগীদের জন্য সুখবর শুনিয়েছিল বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতাল। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই বিভ্রাট। অক্সিজেন (Oxygen) সরবরাহ লাইনে বরফ জমে শুক্রবার রাত থেকেই ব্যাহত পরিষেবা। চূড়ান্ত সমস্যায় রোগীরা।

সূত্রের খবর, অক্সিজেন সরবরাহকারী পাইপলাইনে বরফ জমে বিপত্তি ঘটেছে। ফলে অক্সিজেন সরবরাহ স্তব্ধ হয়ে গিয়েছে। চেষ্টা চলছে, দ্রুত সেই পাইপলাইন মেরামত করে ফেলার। বিকল্প পাইপলাইন ও সিলিন্ডারের মাধ্যমে কোভিড ওয়ার্ডগুলিতে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি, অক্সিজেন প্ল্যান্টে নতুন করে কয়েল বসানোর কাজ চলছে। তবে এই সমস্যা দীর্ঘ সময় ধরে চললে রোগীদের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা। এদিকে পয়লা মে হাওয়ায় অনেক কর্মীর ছুটি। তার মধ্যেও দ্রুত প্ল্যান্ট সারিয়ে তোলার কাজ চলছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...