Wednesday, April 1, 2026

তিন বছর পর অবশেষে মুক্তি পেলেন জেলবন্দি লালু

Date:

Share post:

দীর্ঘ তিন বছর জেল বন্দী থাকার পর অবশেষে আদালতের নির্দেশে মুক্তি পেলেন পশুখাদ্য মামলায় দোষী লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav)। গত ১৭ এপ্রিল ঝাড়খন্ড হাইকোর্ট(Jharkhand High Court) থেকে জামিন পান লালু। তবে করোনা পরিস্থিতির(Corona situation) কারণে ১২ দিন পর অবশেষে জেল থেকে বেরোতে পারলেন তিনি।

পশুখাদ্য সংক্রান্ত একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ১৯ মার্চ ২০১৮ থেকে সাজা খাটছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। দীর্ঘদিন পর গত ১৭ এপ্রিল এই মামলায় লালুর জামিনের আবেদন মঞ্জুর করে ঝাড়খন্ড হাইকোর্ট। যদিও করোনা পরিস্থিতির কারণে জেল মুক্তির প্রয়োজনীয় সরকারি নিয়মাবলী সম্পন্ন করতে সময় লেগে যায় দীর্ঘ ১২ দিন। এরপর জামানত বন্ড পেশ করে গত শুক্রবার জেলের বাইরে বের হতে সক্ষম হন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে মেয়ে মিসার বাড়িতে রয়েছেন লালু। তবে জেল থেকে মুক্তি পেলেও আদালতের তরফে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে পশুখাদ্য দুর্নীতি মামলার এই অপরাধীকে। জানিয়ে দেওয়া হয়েছে কোনভাবেই লালু তাঁর বাড়ির ঠিকানা ও ফোন নম্বর বদল করতে পারবেন না। পাশাপাশি তাঁর পাসপোর্ট আদালতের কাছে জমা থাকবে। বিনা অনুমতিতে বাইরে কোথাও যেতে পারবেন না তিনি।

আরও পড়ুন:মাধ্যমিক বাতিল করে ফর্মুলা ঘোষণা করুক রাজ্য: জয়িতা মৌলিকের কলম

উল্লেখ্য, পশুখাদ্য সম্পর্কিত দ্বিতীয় এক মামলায় লালু প্রসাদ যাদব আগেই জামানত পেয়ে গিয়েছিলেন। এরপর দুমকা কোষাগার ৩.১৩ কোটি টাকার তছরুপ মামলায় ৭ বছরের সাজা হয় লালুর। তবে জেলবন্দি থাকাকালীন অসুস্থ লালুর চিকিৎসা চলছিল এইমস হাসপাতালে। অবশেষে এই মামলায় জামিন পেয়ে জেল মুক্তি হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

Advt

Related articles

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...

ভার্স ইনোভেশনের পরিচালন পরিষদে এবার ডেলয়েটের প্রাক্তন চেয়ারম্যান পি.আর.রমেশ

এআই-চালিত স্থানীয় ভাষা প্রযুক্তি প্ল্যাটফর্ম, ডেইলিহান্ট, জোশ, ম্যাগজটার ও নেক্সভার্স.এআই-এর মূল সংস্থা ভার্স ইনোভেশন(VerSe Innovation) নিজেদের কর্পোরেট গভর্ন্যান্সকে...