Wednesday, June 24, 2026

‘দিদি-ও-দিদি’! সুর করে মোদির ব্যঙ্গের জবাব ভোটবাক্সে

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে প্রতি সভায় নিয়ম করে ব্যঙ্গের সুরে (taunting) ‘দিদি-ও-দিদি’ ডাক ছাড়তেন নরেন্দ্র মোদি (narendra modi)। ‘দিদি’ (didi) শব্দকে যে সুরে, যে ভঙ্গিতে ব্যবহার করতেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী, তা যে তাঁর পদমর্যাদার সঙ্গে মানানসই নয়, তা তখনই বলেছিলেন এরাজ্যের বহু নাগরিক। তাঁর ওই বাচনভঙ্গি কার্যত পাড়ার রকবাজ বিপথগামী যুবকদের ইভটিজিংয়ে উৎসাহ দেবে এমনটাও বলেছিলেন বহু বিশিষ্ট মানুষ। মোদির এই ‘দিদি-ও-দিদি’ বাচনভঙ্গি অশালীন ও মহিলাদের প্রতি অবমাননাকর, তা উল্লেখ করে তীব্র প্রতিবাদ করেছিল তৃণমূল। যদিও এসব যুক্তিকে আদৌ আমল দেননি মোদি ও তাঁর দলের নেতারা। কিন্তু এদিন ভোটের রায়ে বোঝা যাচ্ছে, ‘দিদি-ও-দিদি’ ডাক বিজেপির সভায় যতই হিট করুক, তা আসল দিনে গেরুয়া শিবিরকেই ধরাশায়ী করে দিল।

Advt

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...