Monday, April 6, 2026

‘বাঙালি জিতে আবারও প্রমাণ করল যে তাঁদের কেনা যায় না’, মন্তব্য নচিকেতার

Date:

Share post:

তৃণমূল জিতছে। ভবিষ্যদ্বাণী আগেভাগেই করে ফেলেছিলেন। আজ, ২মে ফল ঘোষণার দিন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুর চড়ালেন নচিকেতা চক্রবর্তী। তাঁর সাফ মন্তব্য, “আজ বাঙালির আত্মশ্লাঘার দিন। বাঙালি জিতে আবারও প্রমাণ করল যে তাঁদের কেনা যায় না, বাংলা এখনও গুজরাত হয়ে যায়নি! যে দলটা ভারতকে প্রায় মুঠোবন্দি করে ফেলেছিল, তাঁরা বাংলাকে কবজা করতে পারেনি। আক্ষরিক অর্থেই এটা আমাদের বাঙালিদের জয়।” বিরোধীদের বিঁধে তিনি বলেন, “অনেকেই বলেছিলেন বর্তমান রাজ্য সরকারকে পাততাড়ি গুটিয়ে ঘরে ঢুকতে হবে। কিন্তু সেই বাঙালিই মমতাকে জেতাল। নবান্নে আবারও হাওয়াই চটি।”

গত ১ মাস ধরে বাংলায় মমতা শিবিরকে ফের ক্ষমতায় ফেরানোর আন্দোলনে শরীক হয়েছিলেন নচিকেতা। কাটমানি নিয়ে গান গেয়ে ঝড়ও তুলেছিলেন তিনি। তৃণমূলের হয়ে শহরের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার করেছেন। আজ বাঙালির জয়কেই বড় করে দেখছেন নচিকেতা। রবিবার বেলা গড়াতেই যখন তৃণমূল ২০০ আসন পার করল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন গায়ক।
অন্যদিকে গেরুয়া শিবিরকে তোপ দেগে নচিকেতা বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রী হুইলচেয়ারে করেই বাংলা ঘুরলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে উন্নয়নের কথা বললেন। আর ভারত-কব্জা করা একটা দল দিল্লি-বাংলা যাতায়াত করতে করতেই প্রায় ৩০০ কোটি খরচ করে ফেলল। জানা গিয়েছে, প্রচারেও ঢেলেছে ২৫ হাজার কোটি। এই টাকা দিয়ে দু’-চারটে গাধা কিনলেও বাঙালিকে কেনা যায় না।”

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...