Saturday, April 4, 2026

পোলার্ডের প্রশংসায় রোহিত

Date:

Share post:

শনিবার চেন্নাই সুপার কিংসে ( Chennai super kings) বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। এই জয়ের আসল নায়ক পোলার্ড। ৩৪ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে পোলার্ডের প্রশংসায় অধিনায়ক রোহিত শর্মা( rohit sharma)।

এদিন রোহিত বলেন,” অন্যতম সেরা একটা টি-২০ ম্যাচের সাক্ষী থাকলাম। এরকম রান তাড়া আগে দেখিনি। পোলার্ডের অন্যতম সেরা ইনিংস। বাইরে থেকে দেখে দারুণ লাগছিল। পিচ ভাল ছিল, ছোট মাঠ, চেন্নাইয়ের ইনিংস শেষ হওয়ার পরেও আমরা ইতিবাচক ছিলাম। শুরুটা ভাল হয়েছিল। ক্রিজে গিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলাম। ক্রুনাল-পোলার্ডের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল।”

চেন্নাই বিরুদ্ধে সেরকভাবে সফল নন মুম্বই বোলাররা। কিন্তু রোহিত এ নিয়ে ভাবতে রাজি নন। বরং বোলারদের পাশে দাড়ালেন হিটম‍্যান। রোহিত বলেন,” ওদের পাশে দাঁড়াতেই হবে। রাজস্থান ম্যাচে বোলারদের জন্যেই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম। আমি নিশ্চিত ভবিষ্যতে ওরা আমাদের আরও ম্যাচ জেতাবে।”

আরও পড়ুন:শতবর্ষে সত্যজিৎ: অভিনব উদ্যোগ কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...