Monday, April 13, 2026

‘প্রতিষ্ঠান-বিরোধিতা’ বলে কিছুই ছিলো না

Date:

Share post:

বুথ ফেরত সমীক্ষা যে আসন দিয়েছিলো, তার থেকেও যে বেশি আসন তৃণমূল পাবে শনিবারই সে কথা জানিয়েছিলো ‘বিশ্ব বাংলা সংবাদ’৷ চূড়ান্ত ফল সে কথাই প্রমান করছে৷

আরও পড়ুন-অস্তিত্বের ভয়ঙ্কর সংকটে দলবদলুরা

একুশের ভোটে ‘প্রতিষ্ঠান- বিরোধিতা’ বলে কিছুই ছিলোনা, তা প্রমানিত৷ আপাতত-প্রাপ্ত ফল বিরোধী শিবিরের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে, মোদি-শাহ বা বঙ্গ বিজেপির নেতারা গোটা প্রচারপর্বে গলা ফুলিয়ে যতই প্রচার করুক, বাংলায় সামান্যতম ‘প্রতিষ্ঠান বিরোধী’ হাওয়াও ছিলো না৷ Anti-Establishment তত্ত্ব কখনই এলাকা বা জেলা হিসাবে কাজ করে না৷ সরকার বিরোধী হাওয়া থাকলে রাজ্যজুড়েই তা টের পাওয়া যায়৷ একের পর এক ভোটের যে ফল সামনে আসছে, তাতে স্পষ্ট হয়েছে, পাহাড় থেকে সাগর, কোথাও কোনও প্রতিষ্ঠান বিরোধিতার লেশমাত্র নেই৷ বুথ ফেরত সমীক্ষাও যত আসন তৃণমূলকে দিয়েছে, সেখানেও লক্ষ্য করা গিয়েছে, Anti- Establishment হাওয়া থাকলে, ওই সংখ্যক আসনও তৃণমূলকে দেওয়া যেত না৷ বাস্তব বলছে, একুশের ভোটে প্রতিষ্ঠান-বিরোধী ‘ওয়েভ’ বলে কিছুই ছিলো না, বিজেপি নেতারা স্রেফ বিভ্রান্ত করেছেন সাধারণ মানুষকে৷

Advt

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...