Wednesday, June 24, 2026

বিজয়োল্লাসে বিধিভঙ্গ হলেই এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে সংক্রমণের রাশ টানতে বিজয়োল্লাসে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এমনকি ফল বেরনোর পর জমায়েত দেখলেই দ্রুত ব্যবস্থা নিতেও বলা হয়েছে কমিশনের তরফে।  কিন্তু সেইসব বিধি নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই বিভিন্ন রাজ্য থেকে উঠে আসছে জয় উদযাপনের ছবি। বাংলাতেও সবুজ আবীর নিয়ে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন।  তামিলনাড়ু, অসম, পুদুচেরি ও কেরালার চিত্রটাও ঠিক একইরকম। এমতাবস্থায় করোনা মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নিল নির্বাচন কমিশন।  নির্বাচনের সাফ জানিয়েছে, জমায়েত দেখলেই এফআইআর করা হবে। পাশাপাশি  মুখ্যসচিবকে তারা জানিয়েছে, সংশ্লিষ্ট থানার ওসি-দের সাসপেন্ড করা হোক।

এদিন নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি সরন জানিয়েছেন,’জয়ের আনন্দ উৎযাপনের ছবি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন। ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ঘটনায় এফআইআর করতে হবে। সাসপেন্ড করতে হবে সংশ্লিষ্ট থানার ওসি-কে। কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট দিতে হবে কমিশনকে।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে অষ্টমদফার ভোটের ঠিক আগে করোনা বিধি মানার জন্য কিছু নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। তখনই তারা বিজয় মিছিল বা উল্লাস করা যাবে না বলে জানিয়েছিল। কিন্তু সেই বিধিনিষেধ ভেঙ্গে ৫ রাজ্যেই ইতিমধ্য শুরু হয়েছে সেলিব্রেশন। আর তাতে রাশ টানতে এহেন কঠোর নির্দেশ দিল কমিশন।  Advt

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...