Monday, April 27, 2026

ভোটে ভরাডুবির পর কী বললেন দিলীপ ঘোষ? অভিজিৎ ঘোষের সঙ্গে EXCLUSIVE দিলীপ ঘোষ

Date:

Share post:

একুশের ভোটে ভরা ডুবির পর ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সম্পাদক অভিজিৎ ঘোষকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন…

২০০ আসন! সবই তো আপাতত স্বপ্ন…
দিলীপ : মানুষ আমাদের বিরোধী হিসাবে দেখতে চেয়েছেন। আমরা সে দায়িত্ব পালন করব। আমরা অনেক বড় লক্ষ্য রেখেছিলাম। বাস্তব এটাই, সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি।

হারের মূল কারণ কী? মানুষ কেন বিশ্বাস করলেন না?
দিলীপ : সে তো দলে কাটাছেঁড়া হবে। দু বছর আগে বিরোধী হিসাবে স্বীকৃতি পেয়েছিলাম। দু’ বছর পর আবার লড়লাম। হেরে গিয়েছি। পুরনো দায়িত্বই পালন করব।

বহিরাগত ইস্যু হারের পিছনে কতখানি কাজ করেছে?
দিলীপ : ওভাবে বলা শক্ত। অনেক ইস্যু আর বিষয় ছিল।

আরও  পড়ুন-নির্বাচনের ফল মিলিয়েও ভোটকুশলীর কাজ ছাড়তে চান, ঘোষণা পিকের

৮ দফার ভোট কি আপনাদের বিপক্ষে গেল?
দিলীপ : এর আগে তো ৭ দফায় ভোট হয়েছিল। পশ্চিমবঙ্গে হয়েই থাকে। ৮ দফায় হয়েছে বলেই শান্তিপূর্ণ ভোট হয়েছে।

২০১৯-এর লোকসভার ভোটের ভিত্তিতে বিজেপি ১২৪ আসনে এগিয়েছিল। ২০২১-এ তার ধারে কাছে রইল না বিজেপি। কারণ?
দিলীপ : নানা ইস্যু কাজ করেছে। আমাদের নেতা-মন্ত্রীরা পারবে কি পারবে না, নানা প্রশ্ন ছিল। বাংলায় যে কোনও একটা দলকে স্পষ্ট গরিষ্ঠতা দেয়। মানুষ মনে করেছে, টিএমসি পারবে। কম আসন পেলে সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই গরিষ্ঠতা পেল তৃণমূল। কিন্তু মনে রাখতে হবে, অল্প ভোটের মার্জিনে বহু আসনে জিতেছে তৃণমূল।

অবাঙালিরা বাংলার ভাগ্য নির্ধারণ করবেন, এটা বাংলার মানুষ বোধহয় ভাল ভাবে নেননি…
দিলীপ : হতে পারে। এই ইস্যু অর্থাৎ বহিরাগত ইস্যু তোলা হয়েছে। বাইরের লোকেদের ডমিনেশন বোধহয় মানতে চায়নি বাংলা।

দলবদলুরা হেরে গেল। বিজেপির প্রার্থী থাকলে ভাল হতো, জিততেও পারত…
দিলীপ : তা নয়, আমাদের অনেক পুরনো প্রার্থীও তো জেতেনি। আবার এটাও হতে পারে মানুষ মনে করেছেন, এসব তো সেই টিএমসির পুরনো মুখ। তাই অরিজিনাল টিএমসিকেই ভোট দেব…

বিরোধী দলনেতা কী মুকুল রায়?
দিলীপ : দেখা যাক। অনেক সিনিয়র নেতা আছেন।

মোদি-শাহর সঙ্গে কথা হয়েছে?
দিলীপ : না, কথা হয়নি।

এবার দিলীপ ঘোষের স্ট্র‍্যাটেজি কী হবে?
দিলীপ : আমি যেভাবে সংগঠনের কাজ দেখছিলাম, সেইভাবেই দেখব। দলকে শক্তিশালী করার চেষ্টা করব।

Advt

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...