Thursday, May 21, 2026

হারের দুঃখ চেপে মমতাকে জয়ের অভিনন্দন রাজনাথ- নির্মলার

Date:

Share post:

বঙ্গ দখলের চেষ্টায় এবার বাংলায় প্রচারে কোনো ত্রুটি রাখেননি দিল্লির কেন্দ্রীয় নেতারা। নিয়ম করে প্রতিদিন শাহ-নাড্ডা-মোদি তো বটেই প্রায় প্রতিদিন বাংলায় ভোট প্রচার করে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। যদিও নির্বাচনী ফলাফল বলছে বাংলায় বিরোধী হিসেবে বিজেপিকে(BJP) জায়গা দিয়েছে মানুষ। মসনদ মমতারই দখলে। এই পরিস্থিতিতে হারের দুঃখ চেপে তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) অভিনন্দন জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala sitharaman)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যখন কার্যত নিশ্চিত ঠিক সেই মুহুর্তে এক টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে রাজনাথ সিং লেখেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তার দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তার পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা।’ রাজনাথ সিংয়ের পাশাপাশি টুইট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণও। শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি লেখেন, “আরও একবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য মমতা দিদি এবং তৃণমূলকে শুভেচ্ছা। আপনাকে আপনার সরকারের পরবর্তী মেয়াদের জন্য শুভকামনা জানাই।”

আরও পড়ুন:নির্বাচনের ফল মিলিয়েও ভোটকুশলীর কাজ ছাড়তে চান, ঘোষণা পিকের

উল্লেখ্য, দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও এবার বঙ্গ জয়ের স্বাদ থেকে বঞ্চিত থেকে গিয়েছে গেরুয়া বাহিনী। এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে তৃণমূল পেতে চলেছে ২১৫ টি আসন। বিজেপি মাত্র ৭৪ টি। অন্যদিকে, সংযুক্ত মোর্চা মাত্র ১।

Advt

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...