Monday, April 6, 2026

অসমের প্রথম ব্যক্তি হিসেবে জেল থেকে লড়ে জয়ী অখিল গগৈ

Date:

Share post:

জেল থেকে লড়ে দিশপুরে ক্ষমতায় এলেন অখিল গগৈ । আরটিআই কর্মী হিসেবে বা একজন কৃষক নেতা হিসেবেই শুধু নয়, অখিল গগৈ অসমের প্রথম ব্যক্তি হিসেবে জেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, জয়ী হয়ে এক নজির সৃষ্টি করলেন । বিজেপি প্রার্থী সুরভি রাজকনওয়ারিকে পরাজিত করেছেন । স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো নেতাও যেখানে সর্বশক্তি দিয়ে প্রচার চালিয়ে গিয়েছেন ।সেখানে
গগৈ শুধুমাত্র বিজেপির সুরভি রাজকনওয়ারিকে পরাজিত করেননি, কংগ্রেসের সুভমিত্রা গগৈকে রীতিমতো পর্যদুস্ত করেছেন ।
এই আসনটি একসময় কংগ্রেসের দুর্গ হিসেবেই পরিচিত ছিল । এবারের ভোটে গগৈ পেয়েছেন ৫৭ হাজার ১৭৩টি ভোট । অন্য দিকে, বিজেপি পেয়েছে ৪৫হাজার ৩৯৪ টি ভোট । কংগ্রেসের সুভমিত্রা গগৈ পেয়েছেন মাত্র ১৯হাজার ৩২৩ টি ভোট ।
কৃষক মুক্তি সংগ্রাম সমিতির রাজ্যের শীর্ষ নেতাদের চাপের ফলে অখিল গগৈ ও তাঁর অনুগামীরা দল থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল রাইজর গঠন করেন । এবং ২০২১ এর নির্বাচনে লড়াই করেন । কারাগার থেকেই লড়াই করার কথা ঘোষণা করেছিলেন । গুয়াহাটি মেডিকেল কলেজের এক ঘরে বন্দি থাকা অবস্থায় সেখানকার বিছানায় শুয়ে, অসুস্থ অবস্থায় মনোনয়ন জমা দিয়েছিলেন । এক দিনও প্রচারে বের হওয়ার সুযোগ ছিল না । কিন্তু, তার পরও তিনি এবারের নির্বাচনে জয়লাভ করেছেন।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...