Tuesday, June 16, 2026

সাংবাদিকদের কোভিডযোদ্ধা হিসেবে ঘোষণা মমতার

Date:

Share post:

বঙ্গে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল (Tmc) সুপ্রিমো। সেখানেই প্রত্যেক সাংবাদিককে কোভিডযোদ্ধা হিসেবে ঘোষণা করেন তিনি।

মমতা বলেন, “দলের সিদ্ধান্ত নেওয়ার আগে যত সাংবাদিক বন্ধুরা আছেন, তাঁদের আমি কোভিড(Covid)যোদ্ধা ঘোষণা করছি”। তিনি বলেন, যাঁরা করোনার বিরুদ্ধে লড়ছেন তাঁরা প্রত্যেকেই কোভিডযোদ্ধা। করোনায় অনেক সাংবাদিক (Journalist) প্রাণ হারিয়েছেন। কিন্তু তাঁদের কোভিড যোদ্ধা বলে ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রী জানান, কোভিডের বিরুদ্ধে লড়াই এখন তাঁর প্রথম কাজ। সাংবাদিকদের প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। তাই সমস্ত সাংবাদিকদের কোভিডযোদ্ধা ঘোষণা করের মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবকে বিষয়টি নোট করে নিতে বলেছেন তিনি। প্রশ্নের উত্তরে তিনি জানান, সাংবাদিকরা সরকারি অনুমোদন প্রাপ্ত নন, তাঁদের বিষয়টিও পরে আলোচনা করা হবে। আগে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ সরকারি অ্যাক্রিডিটেশন প্রাপ্ত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য ‘মাভৈঃ’ নামে স্বাস্থ্য বিমা প্রকল্প আনা হয়। সেই বিমার পর এবার সাংবাদিকদের কোভিডযোদ্ধাও ঘোষণা করলেন মমতা।

সাংবাদিক বৈঠকে পর দলের ভবনে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে করেন তৃণমূল সুপ্রিমো। সন্ধেয় রাজভবনে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফাপত্র জমা দেবেন।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...