Tuesday, June 16, 2026

বেলাগাম করোনা সংক্রমণ, হরিয়ানাতেও শুরু হল লকডাউন

Date:

Share post:

করোনা সংক্রমণকে কোনওভাবেই কাবু করা যাচ্ছে না। উল্টে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই একের পর এক লকডাউনের পথ বেছে নিচ্ছে রাজ্যগুলি। এতদিন নাইট কারফিউ জারি করা হয়েছিল উত্তরপ্রদেশে। কিন্তু তাতেও লাগামছাড়া সংক্রমণ। তাই নাইট কারফিউ এর সময়সীমা আরও দু’দিন বাড়ানো হল। উত্তরপ্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৬ মে পর্যন্ত উত্তরপ্রদেশের ৭৫ জেলায় রাত ৮টা থেকে সকাল ৭ পর্যন্ত এই কারফিউ জারি থাকবে।
অন্যদিকে ৩মে অর্থ্যাৎ আজ থেকেই হরিয়ানায় লকডাউন জারি হয়েছে। আগামী এক সপ্তাহ ধরে চলবে এই লকডাউন। তবে জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে বলে জানা গেছে। হরিয়ানা একাধিক জেলায় নাইট কারফিউ জারি করা হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। তাই পূর্ণ লকডাউনের পথ বেছে নিল হরিয়ানা সরকার।এদিকে অন্ধ্রপ্রদেশে ৫ মে থেকে আংশিক কারফিউ জারি করা হবে। আগামী ১৪ দিন জারি থাকবে কারফিউ।তবে সবক্ষেত্রেই জরুরি পরিষেবাতে ছাড় মিলবে।

Advt

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...