Friday, June 5, 2026

বড় সিদ্ধান্ত কেন্দ্রের: কোভিড চিকিৎসায় কাজ করবেন এমবিবিএস পড়ুয়া, মেডিক্যাল ইন্টার্নরা

Date:

Share post:

দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর ফলে হাসপাতালে বাড়ছে রোগীদের সংখ্যা। এই পরিস্থিতিতে মেডিকেল ইন্টার্ন এবং এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের চিকিৎসায় ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। এর সঙ্গে স্নাতকোত্তর স্তরের ডাক্তারিতে ভর্তির পরীক্ষা দ্বিতীয় বারের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, ৩১ অগাস্টের আগে এই পরীক্ষা হবে না তবে পরীক্ষার আগে কয়েকমাস সময় দেওয়া হবে।

 

করোনায় বিপর্যস্ত দেশ। হাসপাতালে যাতে কর্মীর সংকট না দেখা দেয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। মোদির দফতরের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “মেডিকেল ইন্টার্ন এবং এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়াদের প্রয়োজনে কাজে লাগানো যাবে। টেলিফোনে করোনা আক্রান্তদের পরামর্শ দেওয়া কিংবা মৃদু উপসর্গ যুক্ত রোগীর চিকিৎসার মতো কম ঝুঁকিপূর্ণ দায়িত্ব তাঁদের দেওয়া যেতে পারে। কিন্তু তাঁরা সিনিয়র ডাক্তারদের অধীনে থেকে কাজ করবেন।” একই সঙ্গে বিএসসি নার্সিং ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ ডিগ্রিধারীদেরও কোভিড চিকিৎসায় কাজে লাগানো যাবে বলেই জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-মর্মান্তিক! অক্সিজেনের অভাবে কর্ণাটকে মৃত ২৪, প্রশাসনকে দুষলেন রাহুল

কোভিড আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে দেখা গিয়েছে অনেকেই আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে কর্মীদের সংখ্যা কমছে। এর জেরে কেন্দ্র এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি যে সব ডাক্তার এবং নার্সরা কোভিড চিকিৎসায় ১০০ দিন কাজ করেছেন, তাঁদের প্রধানমন্ত্রীর দফতরের তরফে বিশেষ সম্মান দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র।

Advt

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...