Thursday, June 25, 2026

“বাংলায় হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নয়”, বিজেপির হারের পর বঙ্গবাসীকে দুষলেন কঙ্গনা

Date:

Share post:

বাংলায় শত চেষ্টা করেও গোহারা হেরেছে বিজেপি(BJP)। কেন্দ্রীয় নেতাদের এনে এত প্রচার এত আয়োজনের পর এই ফলাফলে কার্যত মুষড়ে পড়েছে গেরুয়া শিবির। শোচনীয় এই হারের পর টুইট করে ক্ষোভ উগরে দিলেন বিজেপি ঘনিষ্ঠ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut)। জানিয়ে দিলেন, এই হার বিজেপির ব্যর্থতা নয়, বাংলার মানুষের ব্যর্থতা। পাশাপাশি তিনি আরো জানান, “যা ট্রেন্ড দেখা যাচ্ছে, বাংলায় হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নয়।”

রবিবার বঙ্গ নির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূল যখন ২০০ পার করেন নিশ্চিত সরকার গঠনের পথে অনেকখানি এগিয়ে গিয়েছে, ঠিক সেই সময় বিজেপির এই শোচনীয় হার দেখে চুপ করতে পারেননি কঙ্গনা রানাওয়াত। একের পর এক টুইটে বেরিয়ে আসে তার হতাশা। কঙ্গনা লেখেন, “এই হার বিজেপির ব্যর্থতা নয়, বাংলার মানুষের ব্যর্থতা। বাংলা খুব শিগগিরই আর একটা কাশ্মীর হতে চলেছে”। পাশাপাশি তিনি আরো বলেন, “বাংলাদেশি এবং রোহিঙ্গারা হল মমতা ব্যানার্জির সবথেকে বড় শক্তি। যা ট্রেন্ড দেখা যাচ্ছে, বাংলায় হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নয়। তথ্য বলছে বাংলার মুসলিমরা সারা ভারতের মধ্যে সবথেকে দরিদ্র এবং বঞ্চিত। ভালই হয়েছে, আর একটা কাশ্মীর তৈরি হতে চলেছে।”

আরও পড়ুন:প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন মমতা, যাবেন রাজভবনেও

রাজবাড়ী আরো এক টুইটে কঙ্গনা লেখেন, মানুষের জানা দরকার, কেন এটা মমতা বা মোদির বিষয় নয়। আসলে আপনি এবং ভারত কেন বাংলায় হারল সেটাই জানা দরকার। এপার বাংলার মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাশ্মীরি হিন্দুদের মতো যখন আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না তখন দোষটা নিজেকেই দিতে হবে। স্বাভাবিকভাবে বিজেপি হারের পর কঙ্গনার ধর্মীয় বিভাজন মূলক এহেন টুইট ব্যাপক বিতর্ক তৈরি করেছে। রীতিমতো উদ্যোগে কঙ্গনাকে কটাক্ষ করতে দেখা গিয়েছে নেটিজেনদের। প্রশ্ন উঠেছে, ভারত হেরেছে এই কথার অর্থ কী? বিজেপি মানেই ভারত এবং হিন্দু মানেই বিজেপির সমর্থক এই আইডিয়াটা কোথা থেকে পেলেন কঙ্গনা?

Advt

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...