Monday, June 8, 2026

সিপিএমের ভুলেই বাংলা বিধানসভা আজ বামশূন্য, তোপ লিবারেশন নেতা দীপঙ্করের

Date:

Share post:

সিপিএমের (cpim) ভুল নীতি ও ব্যর্থতার কারণেই বাংলা বিধানসভা আজ বামশূন্য। এবারের ভোটের মূল ইস্যুটিকে ধরতেই ব্যর্থ হয়েছেন সিপিএম নেতারা। তাঁরা মানুষকে বোঝাতে গিয়েছিলেন, তৃণমূলকে আমরাই হারাতে পারি। বিজেপির চেয়ে আমরা ভাল। ভোটের মূল ইস্যুটিকে ধরতে পারেননি বলেই মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। উল্টে, বিজেপিকে ঠেকাতে ভরসাযোগ্য বিকল্প হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকেই বেছে নিয়েছেন বাংলার মানুষ। বাংলা বিধানসভা বামশূন্য হওয়ার পর এই প্রতিক্রিয়া দিলেন সিপিআইএমএল লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (dipankar bhattacharya)

প্রসঙ্গত, সংযুক্ত মোর্চা গঠন বা একইসঙ্গে তৃণমূল ও বিজেপি দুই দলকেই মূল শত্রু হিসাবে ঘোষণা, ভোটের আগে সিপিএম নেতাদের সঙ্গে নীতিগত ফারাকের কথা প্রকাশ্যে উল্লেখ করেছিলেন সিপিআই এমএল লিবারেশন-(cpim liberation) এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বুঝিয়েছিলেন, এই মুহূর্তে বিজেপিই রাজ্য ও দেশ উভয় ক্ষেত্রেই প্রধান শত্রু। সেজন্য বিজেপি বিরোধিতাই অগ্রাধিকার পাওয়া উচিত। কিন্তু তাঁর যুক্তি কানেই তোলেননি সিপিএমের নীতি নির্ধারক নেতারা। উল্টে তৃণমূল বিরোধিতায় জোর দিয়ে আব্বাস সিদ্দিকির মত কট্টর মুসলিম মৌলবাদী নেতার হাত ধরতে উদগ্রীব ছিলেন মহম্মদ সেলিমের মত নেতারা। সাম্প্রদায়িক দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে বামেদের ধর্মনিরপেক্ষতার ফাঁকা আওয়াজ বাংলার মানুষ প্রবলভাবে প্রত্যাখ্যান করেছে। এর পরিণতিতে ১৯৪৬ সালের পর এই প্রথম বাংলা বিধানসভা বামশূন্য। ২০১৯ সালের লোকসভা ভোটে একটি আসনও পায়নি বামেরা। আর এবার বিধানসভায় শূন্য হয়ে তীব্র অস্তিত্বের সংকটে তারা।

এই পরিস্থিতিতে বামেদের শূন্য থেকে শুরু করার পরামর্শ দিয়ে বৃহত্তর বাম ঐক্যের সওয়াল করা লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পরামর্শ: বিধানসভায় নেই বামেরা, এখন তাঁদের আরও বেশি করে রাস্তায় থাকতে হবে। লড়াই করেই ফিরে আসা যায়। দীপঙ্কর নিজের দলের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ২০১০ সালে আমরা বিহারে শূন্য হয়ে গিয়েছিলাম। ২০১৫ সালে হই ৩। আর ২০২০ সালে আমাদের প্রাপ্তি ১২। দীপঙ্কর ভট্টাচার্য বলেন, বাংলায় এবারের ভোটে বিজেপির ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের যে মেরুকরণ ঘটেছে তার ফলেই জিতেছে তৃণমূল।

Advt

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...