Monday, June 8, 2026

ভোট-পরবর্তী হিংসার অভিযোগ বঙ্গে, রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

রাজ্যে ভোট পর্ব মিটে যাওয়ার পর একাধিক জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছে বিজেপি(BJP)। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) দাবি করেছেন ভোট-পরবর্তী হিংসায় বিজেপির ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(home ministry)। ইতিমধ্যেই গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে অমিত শাহের(Amit Shah) মন্ত্রক চিঠি পাঠিয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার সাংবাদিক বৈঠক করে বিজেপি তরফে দাবি করা হয়েছে নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে তৃণমূল। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে ভোট-পরবর্তী হিংসায় খানাকুলে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। গোটা ঘটনায় রাজ্যপালের কাছে এদিন অভিযোগ জানিয়ে এসেছে বিজেপি। এহেন পরিস্থিতির মাঝেই এবার ভোট-পরবর্তী হিংসার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

আরও পড়ুন:খানাকুলে খুন তৃণমূলকর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অন্যদিকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সোমবার ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নির্বাচনের পর শান্তি বজায় রাখার জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...