Friday, April 3, 2026

জয়ের সুনামিতে ছন্দপতন, হারলেন গৌতম-সুজাতা

Date:

Share post:

গৌতম দেব। বিদায়ী পর্যটনমন্ত্রী। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে তাঁর বিপক্ষে প্রার্থী ছিলেন বিজেপির শিখা চট্টোপাধ্যায়। একসময় তৃণমূলের লড়াকু নেত্রী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।২০১৬ সালে গৌতম দেবের হয়েই দাপিয়ে প্রচার করেছিলেন শিখা চট্টোপাধ্যায় । আর ২১শের বঙ্গযুদ্ধে সেই একদা সহকর্মীর কাছেই হেরে গেলেন হেভিওয়েট গৌতম দেব। কিন্তু কেন গৌতম দেবের মতো হেভিওয়েট প্রার্থী হেরে গেলেন শিখার মতো তৃণমূলস্তরে লড়াই করা মহিলার কাছে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মূলত স্থানীয় স্তরে তৃণমূলের একাধিক নেতার দুর্নীতি,  মূলত জমি সংক্রান্ত দুর্নীতি, স্বজনপোষনকে ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ। সেই মাসুলই গুণতে হল তৃণমূলকে।
অন্যদিকে আশা জাগিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল জিততে পারলেন না। আরামবাগে বিজেপির কাছে হেরে গেলেন সুজাতা।
অথচ সুজাতাকে আরামবাগের প্রার্থী করার পর ওই কেন্দ্র জেতার বিষয়ে আশাবাদী ছিল তৃণমূল। প্রচার পর্বে দুরন্ত ছন্দেও ছিলেন তিনি। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, আরামবাগে পরাজিত হয়েছেন তৃণমূলের সুজাতা মণ্ডল। ৭ হাজার ৬৩৭ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মধুসূদন বাগ।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...