Tuesday, June 23, 2026

বিজেপি-বাহিনী অত্যাচার করছে, সকলে শান্ত থাকুন: বার্তা মমতার

Date:

Share post:

ভোটে হার-জিত আছে। কিন্তু সবাই শান্ত থাকুন। দলীয় নেতা-কর্মীদের বার্তা দিলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, কালীঘাটে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, নির্বাচনে এই ফলের পরেও অত্যাচার করছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীও অত্যাচার করেছে বলে অভিযোগ করেন মমতা। কিন্তু সব কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখতে বলেন তিনি।

পাশাপাশি, এদিন ফের ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা। বলেন, “ইতিমধ্যেই আমরা কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাকসিন (Vaccine) চেয়েছি। বাজারে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না”। বেশিরভাগ ভ্যাকসিন দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। “আমি মনে করি ৩০,০০০ কোটি টাকা খরচ করে দেশের ১৪০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া উচিত। আমরা কেন্দ্রকে এই অনুরোধ জানাচ্ছি। সব রাজ্যকে সমান গুরুত্ব দেওয়া উচিত। আমি শুনেছি, গুজরাটে পার্টি অফিস থেকে ভ্যাকসিন দিচ্ছে”।

আরও পড়ুন:বেলাগাম করোনা সংক্রমণ, হরিয়ানাতেও শুরু হল লকডাউন

এই প্রথমবার নির্বাচনে জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ফোন করেননি বলে জানান মমতা। তবে, সারা দেশের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কোভিড পরিস্থিতিতে খুবই সাদামাটা ভাবে শপথ গ্রহণ হবে। তবে, পরিস্থিতির উন্নতি হলে ব্রিগেডে শপথ গ্রহণ হবে। সেখানে জাতীয় স্তরের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানান মমতা।

Advt

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...