Monday, June 15, 2026

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

Date:

Share post:

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা মৃত, অনুপস্থিত এবং স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করে দ্রুত নাম বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের বিশেষ নির্দেশিকা পাঠাল কমিশন। মূলত ভোটার তালিকার শুদ্ধিকরণ এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, যাঁরা দীর্ঘদিন সংশ্লিষ্ট এলাকায় থাকছেন না, কিংবা অন্য জায়গায় চলে গিয়েছেন অথবা যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নাম বিধি মেনে তালিকা থেকে সরাতে হবে। এই কাজের জন্য নির্দিষ্ট ‘ফর্ম ৭’ ব্যবহার করে আবেদন গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-দের।

নির্দেশিকায় ২০২৩ সালের ১১ অগস্ট নির্বাচন কমিশনের দেওয়া একটি পুরনো নির্দেশের উল্লেখ করে জানানো হয়েছে, সেই সময়ে দেওয়া গাইডলাইন বা নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করেই এই যাচাইকরণ প্রক্রিয়া চালাতে হবে। প্রশাসনিক কর্তাদের মতে, তালিকায় ভুয়ো বা অকার্যকর নাম থেকে গেলে ভোটপ্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই সম্ভাবনা পুরোপুরি দূর করতেই এই বিশেষ উদ্যোগ। সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকার বিএলও-দের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ আরও জোরালো করা হচ্ছে। ভোটার তালিকার তথ্য নিয়মিত আপডেট করার পাশাপাশি গোটা প্রক্রিয়ায় যাতে কোনও ত্রুটি না থাকে, সে বিষয়ে জেলা প্রশাসনকে অতি সক্রিয় থাকার বার্তা দিয়েছে কমিশন। মূলত সঠিক ভোটারের হাতেই যাতে গণতন্ত্রের চাবিকাঠি থাকে, তা নিশ্চিত করাই এই নির্দেশিকার মূল লক্ষ্য।

আরও পড়ুন- জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

_

_

_

_

_

_

_

Related articles

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...