Site Logo

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

EBBS Desk·
জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার সেল। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যায়। বিচারক গর্গকে আগামী ১৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছিল যে, গর্গ চট্টোপাধ্যায় নির্বাচনের সময় ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট করেছেন। কমিশনের দাবি, তাঁর এই মন্তব্যের ফলে রাজনৈতিক দলগুলির মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টির প্ররোচনা দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সক্রিয় হয় কলকাতা পুলিশ। বুধবার আদালতে সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে সওয়াল করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আদালত গ্রাহ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ এফআইআর করতে বাধ্য। গর্গকে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার ডাকা হলেও তিনি তদন্তে সহযোগিতা করেননি এবং হাজিরা দেননি। এরপরই আদালত তাঁর জামিন নাকচ করে দেয়।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ মঙ্গলবারই একটি সাংবাদিক বৈঠকে স্পষ্ট করেছিলেন, ডিস্ট্রিক্ট অফিসার (নর্থ)-এর অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। কমিশনার জানান, ইভিএম নিয়ে ওঁর পোস্টের জেরে বিভ্রান্তি ছড়িয়েছিল এবং রাজনৈতিক দলগুলিকে আন্দোলনের ডাক দিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা হয়েছিল। শুধু ইভিএম বিতর্কই নয়, ময়দান থানাতেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ তৈরির অভিযোগে একটি স্বতঃপ্রণোদিত মামলা রয়েছে পুলিশের। সাইবার সেলের মামলার পাশাপাশি সেই মামলাতেও তাঁকে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

_

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

_

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

_

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →