কলকাতায় পথচলা শুরু 'লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি'র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি" — এক অভিনব সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে। প্রখ্যাত গায়ক, সুরকার ও অভিনেতা পঙ্কজ মল্লিকের বালিগঞ্জের হাজরা রোড সংলগ্ন ঐতিহ্যবাহী বাসভবনের একাংশে গড়ে উঠেছে এই বিশেষ উদ্যোগ। পঙ্কজ মল্লিকের জন্মদিনের ঠিক পরের দিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী সেন, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, রাজীব গুপ্ত, ঝিনুক গুপ্ত-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ বসু।
Sponsored

প্রায় শতবর্ষ প্রাচীন আর্ট ডেকো শৈলীর এই ভবনটি কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন। পঙ্কজ মল্লিকের দৌহিত্র রাজীব গুপ্ত ও দৌহিত্রবধূ ঝিনুক গুপ্তের উদ্যোগে তৈরি এই কেন্দ্রের নামকরণেও রয়েছে বিশেষ তাৎপর্য। 'লেজেন্ড' শব্দটি পঙ্কজ মল্লিকের শিল্পীসত্ত্বাকে সম্মান জানিয়ে আর 'লেগ্যাসি' বহন করে তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের বার্তা।
এই কেন্দ্রের অন্যতম আকর্ষণ ইন-হাউস ক্যাফে, যেখানে থাকবে বিভিন্ন ধরনের খাবারের সম্ভার ও শিল্পীর পছন্দের বিশেষ কিছু পদ। পাশাপাশি দর্শনার্থীরা দেখতে পাবেন পঙ্কজ মল্লিকের ব্যবহৃত অর্গান, তানপুরা, পুরনো রেকর্ড কভার, আকাশবাণীর রেকর্ডিংয়ের স্মৃতি, চলচ্চিত্রের বুকলেট, ডাকটিকিট ও নানা দুর্লভ সংগ্রহ। গান শোনার বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন-এর সহায়তায় ভবিষ্যতে এখানে নিয়মিত কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পচর্চার বিভিন্ন আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শুধু ক্যাফে নয়, “লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি” কলকাতার শিল্প-সংস্কৃতির এক জীবন্ত কেন্দ্র হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন সংস্কৃতি মহল।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
15h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
