Saturday, April 4, 2026

টুইটার বন্ধের পর এবার ইনস্টাগ্রামে বিস্ফোরক মন্তব্য, কঙ্গনার বিরুদ্ধে FIR কলকাতা পুলিশে

Date:

Share post:

বঙ্গে তৃণমূলের বিপুল জয়ের পরই টুইটারে একের পর এক উস্কানিমূলক বার্তা পোস্ট করতে থাকেন বলিউডের কনট্রোভার্সিয়াল কুইন। তৃণমূল শাসিত বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেন বিজেপি সমর্থক কঙ্গনা। এমনকি মমতাকে ‘রাবণ’-এর সঙ্গেও তুলনা করেন। বিধানসভা নির্বাচনে বিজেপি হারের পর থেকেই সরব হয়েছিলেন তিনি। তাই সাময়িক ভাবে তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এর বিরুদ্ধে পালটা ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া দেন কঙ্গনা। সেখানে তিনি সাফ জানান, তাঁর হাতে অন্য সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে যেখানে নিজস্ব মতামত জাহির করা যাবে।
ইনস্টাগ্রামে অভিনেত্রী কঙ্গনা বলেন, ‘‘টুইটার কর্তৃপক্ষ আমার বক্তব্যকে প্রমাণ করে দিয়েছে। তারা আমেরিকার মানুষ। জন্মগতভাবে শ্বেতাঙ্গ। আর তাই এক জন অ-শ্বেতাঙ্গ ব্যক্তিকে তাঁদের দাসত্ব স্বীকার করতে বাধ্য করেছেন।’’ পাশাপাশি কান্নায় ভেঙে পড়ে একাধিক মিডিয়াকে কটাক্ষ করে তিনি বলেন, “আমি বুঝতে পারছি না আমাদের দেশ নিয়ে কী ষড়যন্ত্র করছে এঁরা। হিন্দুদের রক্তের কী কোনও দাম নেই”।
এককথায় বাংলায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে তৃণমূলের এহেন সাফল্য কঙ্গনা রানাউতের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। এদিকে পদ্ম শিবিরকে সমর্থন জানাতে গিয়ে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছেন বলিউড অভিনেত্রী, এমন অভিযোগ তুলে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে কলকাতা পুলিশে FIR দায়ের করা হয় । এমনকি সোমবার হাইকোর্টের আইনজীবী সুমিত চৌধুরী ই-মেল মারফত কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ।

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...