Saturday, April 4, 2026

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন উদ্বিগ্ন মোদির

Date:

Share post:

উদ্বেগ প্রকাশ করে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার টুইটারে একথা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই বেশ কিছু জায়গায় হিংসার খবর উঠে এসেছে বলে খবর। তা নিয়েই প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি রাজ্যপালকে ফোন করে রাজ্যের খবর নেন বলে জানিয়েছেন জগদীপ ধনকড়।

এদিন ধনকড় টুইটে লেখেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফোনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে আমিও উদ্বেগ প্রকাশ করেছি। দায়িত্বপ্রাপ্তদের উচিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া’।পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড় মঙ্গলবার সকাল থেকে একাধিক টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। টুইটে ট্যাগ করেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকেও। প্রশ্ন করে বলেন, ‘বিদেশে অবস্থিত ভারতীয়রা প্রশ্ন তুলছেন, ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গেই কেন হবে? কেন এ ভাবে গণতন্ত্রকে হেনস্থা করা হবে?’


ভোটের ফল প্রকাশের পরই বাংলায় রাজনৈতিক হিংসা ছড়াতে পারে, তাঁর আঁচ করা গিয়েছিল অনেক আগেই। যদিও ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন। তারপরেও বিজেপি-র তরফ থেকে অভিযোগ করা হয়, রাজ্যে একাধিক জায়গায় তাঁদের দলের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু গেরুয়া শিবিরের অভিযোগ তাঁদের উপর লাগাতার অত্যাচার চলছে।

Advt

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...