Thursday, June 25, 2026

“আমি মিচকে শয়তান কিন্তু তোর মতো ধান্দাবাজ নয়”, রুদ্রনীলকে তুলোধনা ভাস্বরের

Date:

Share post:

বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) রাজ্যজুড়ে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। আর হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে গোহারা বিজেপি (BJP) প্রার্থী তথা অভিনেতা (Actor) রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) আর বিজেপির এমন জোড়া বিপর্যয়ের পর বিস্ফোরক মন্তব্য করলেন টলিউড (Tollywood) অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। ১৪ বছরের জমানো ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

কিন্তু ঠিক কী হয়েছিল ১৪ বছর আগে?

২০০৭ সালে রুদ্রনীল ঘোষ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভাস্বর চট্টোপাধ্যায় “মিচকে শয়তান”! সেইদিন থেকে ধরে কথাটা মনে রেখেছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়। নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই ১৪ বছরের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

সংবাদ মাধ্যমের কাছে তাঁর প্রতিক্রিয়া, ‘‘আমারও এবার ১৪ বছরের বনবাস কাটল। নিজেকে ভীষণ হাল্কা লাগছে।’’ ১৪ বছর আগে দেবাংশু সেনগুপ্তের পরিচালনায় একটি টেলিফিল্ম ছাড়া তিনি রুদ্রনীলের সঙ্গে কোনও দিন কাজ করেননি ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘‘আমার সঙ্গে মাত্র একটি কাজ করেই রুদ্রনীল বুঝে গিয়েছিলেন আমি মিচকে শয়তান। সে কথা তিনি সংবামাধ্যমে ঢেঁড়া পিটিয়ে জানিয়েওছেন।’’ যদিও ভাস্বর বিষয়টি নিয়ে সে সময় মুখ খোলেননি। বিশ্বাস ছিল, বলার সময় তাঁরও একদিন আসবে।

ভবানীপুরে গো-হারা হারের পর সেই কাঙ্খিত দিনটি সামনে চলে আসে ভাস্বর চট্টোপাধ্যায়ের। রুদ্রনীলকে তিনি তোপ দেগে বলেন, “আমি আর যা-ই হই তোর মতো ধান্দাবাজ নই। তুই বড় মাপের অভিনেতা। কিন্তু জানিস তো, অভিনেতা হোস বা নেতা আগে ভাল মানুষ হতে হয়। ভাল মানুষ হয়ে ওঠ। দেখবি নিজেকেই নিজের ভাল লাগবে।”

Advt

Related articles

বারণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...

ঘণ্টা খানেকের বৃষ্টিতেই বেহাল কলকাতা! জল থৈ থৈ রাস্তা থেকে হাসপাতাল

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মাত্র এক ঘণ্টার ঝড় বৃষ্টিতেই (Storm and Rain) শহরের একাধিক রাস্তা থেকে হাসপাতাল...

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...