Thursday, June 25, 2026

ভোট মিটতেই ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো মোদি সরকার

Date:

Share post:

বাংলা-সহ ৫ রাজ্যে ভোট (Assembly Election) পর্ব মিটতেই ফের স্বমহিমায় নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। নতুন করে বাড়ল পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। প্রায় ১৮ দিন বাদে জ্বালানির দাম ফের বাড়ালো কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম লিটার প্রতি ১৪ পয়সা বেড়ে হয়েছে ৯০.৭৬ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৮৩.৭৮ টাকা।

কলকাতার পাশাপাশি দেশের রাজধানী দিল্লিতেও পেট্রোলের দাম প্রতি লিটারে ১৫ পয়সা ও ডিজেলে ১৬ পয়সা দাম বেড়েছে। পেট্রোল–ডিজেলের লাগাতার দাম বেড়ে যাওয়ার ভোগান্তির আশঙ্কায় সাধারণ মানুষ। বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
ভোট মেটার পরই পেট্রোল–ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে তৃণমূল।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...