Thursday, June 25, 2026

উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটে রীতিমত চাপে বিজেপি, এগোচ্ছে সমাজবাদী পার্টি

Date:

Share post:

উত্তরপ্রদেশে পঞ্চায়েত ভোটে( Panchayat election of Uttar Pradesh) যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)রীতিমত চাপে ফেলে দিল অখিলেশ যাদব। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী খুবই সামান্য ব্যবধানে বিজেপি এগিয়ে। বিজেপির একেবারে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে সমাজবাদী পার্টি(samajvadi party of Akhilesh Yadav)। আর তার পিছনেই রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। ৩০৫০ টি পঞ্চায়েতের মধ্যে ৬৯৯ টি আসনে বিজেপি এগিয়ে অথবা জয়লাভ করেছে।সমাজবাদী পার্টি এগিয়ে কিংবা জয়ী হয়েছে ৬৮৯টি পঞ্চায়েত আসনে। ২৬৬ টি পঞ্চায়েতে এগিয়ে বা জয়ী হয়েছে বহুজন সমাজ পার্টি। অন্যদিক শেষ পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস ১০০ পার করতে পারেনি ।

আগামী বছর, ২০২২ এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে এই পঞ্চায়েত ভোট ছিল সব দলের কাছেই অ্যাসিড টেস্ট। আর পঞ্চায়েত ভোটের এই ফলাফল থেকেই স্পষ্ট উত্তরপ্রদেশে যথেষ্ট চাপে বিজেপি। আর দ্রুত গতিতে এগোচ্ছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি।

রাজধানী লখনউ, রাম মন্দিরের পীঠস্থান অযোধ্যা সব জায়গাতেই গেরুয়া ঝড় ম্লান হয়ে আসছে । অযোধ্যা জেলায় ৪০ টি পঞ্চায়েতের মধ্যে ২৪ টিতে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৬ টি আসন। বসপা পেয়েছে ৫ টি আসন।

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...