Thursday, June 25, 2026

ফের দলবদল ? মমতার প্রশংসায় পঞ্চমুখ বৈশাখী

Date:

Share post:

ফের দলবদল ?

একুশের ভোটে নজিরবিহীন জয়ের পরই তৃণমূল-সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷

রাজনৈতিক মহলের জল্পনা, তাহলে কি তৃণমূলে ফেরার সলতে পাকাচ্ছেন শোভন- বৈশাখী (Sovon- Baishakhi) ?

তৃণমূলের জয়ে রীতিমতো উচ্ছ্বসিত বৈশাখী বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমার ও শোভনবাবুর পক্ষ থেকে অনেক অভিনন্দন ৷ উনি সুশাসক৷ওনার কাছে আমি কৃতজ্ঞ ৷”
তৃণমূলে (TMC) ফেরা প্রসঙ্গে বৈশাখী বলেছেন, “রাজনীতি সম্ভাবনার শিল্প৷ আগামীদিনে কী করতে চলেছি, তা সকলেই জানতে পারবেন৷ শোভনবাবুই একমাত্র নেতা, যিনি তৃণমূল ছাড়ার পরদিনই বিজেপিতে যোগ দেননি৷ দল ছেড়েছিলেন আদর্শ-নীতির ভিত্তিতে ৷ বিজেপিকে বেছেছিলেন, কিন্তু সুষ্ঠ কাজ করার পরিবেশ পাননি, তাই সরে এসেছেন৷ শোভনবাবু সিদ্ধান্ত নেন আদর্শ আর নীতির ভিত্তিতে৷ তিনি আবেগের মানুষ৷ শোভনবাবু যা সিদ্ধান্ত নেবেন, তাকে সমর্থন করবো৷ মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছি না”৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বৈশাখী বলেন, “ওনার কাছে আমরা ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ ৷ শোভনবাবু মন্ত্রী পদ ছাড়ার পর, বিজেপিতে যোগ দেওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্যও মনে করেননি শোভনের নিরাপত্তা তুলে নেবেন৷”

নন্দীগ্রাম প্রসঙ্গে বৈশাখী বক্তব্য, “গণনায় ম্যানিপুলেশন হয়েছে৷ ওরা আদালতে যাবে বলেছে৷ আদালতের রায় ঘোষণার আগে নন্দীগ্রামের ফলাফলকে মানছি না৷”

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...