Saturday, June 27, 2026

জুলাইতে আসছে করোনার তৃতীয় ঢেউ !! শিশুদের সুরক্ষায় বিশেষ কেন্দ্র গড়ছে মহারাষ্ট্র

Date:

Share post:

দ্বিতীয় ঢেউয়ের ( corona second wave)রেশ এখনো কাটেনি। এরই মধ্যে আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ চিকিৎসক ও করোনা গবেষকদের মতে আগামী জুলাই মাসে করোনার তৃতীয় ঢেউ (corona third wave)আছড়ে পড়বে ভারত সহ গোটা বিশ্বে। আর এই তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের । সেই আশঙ্কায় এবার প্রস্তুতি শুরু করে দিল মহারাষ্ট্র (Maharashtra)। বিশেষজ্ঞদের ইঙ্গিত, এবার রেহাই পাবে না শিশুরা। তাই সেই কথা মাথায় রেখেই মুম্বইয়ের বৃহন্মুমুম্বই কর্পোরেশন শিশুদের জন্য তৈরি করছে পেডিয়াট্রিক কোভিড কেয়ার ফেসিলিটি। যে সব শিশুদের বাবা-মায়েরাও একইসঙ্গে আক্রান্ত হবেন , তাদের জন্য বিশেষ ক্রেশ তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী জুলাই মাসেই আসছে থার্ড ওয়েভ। আর তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আগামী দু’মাসের মধ্যে মুম্বইতে ‘নেসকো জাম্বো কোভিড সেন্টার’-এ তৈরি করা হবে পেডিয়াট্রিক ওয়ার্ড। ১২ বছরের কম বয়স শিশুদের চিকিৎসার ব্যবস্থা থাকবে সেখানে। ইস্ট গুরগাঁওতে তৈরি হবে সেই চিকিৎসা কেন্দ্র। সেখানে থাকবে ৭০০ বেড। এ ছাড়া শিশুদের জন্য ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট’ ও ‘পেডিয়াট্রিক ইনসটেনসিভ কেয়ার ইউনিট’ তৈরি করা হবে, প্রত্যেকটিতে থাকবে ২৫টি করে বেড।

সোমবার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে ও অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার সঞ্জীব জয়সওয়াল। বিএমসি-র উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন বৈঠকে। ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞরাও। সকলে মিলে আলোচনা করেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে। গত সপ্তাহেই শিশুদের জন্য বিশেষ ওয়ার্ড তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...