Friday, June 26, 2026

আগের চিঠির উত্তর নেই, শপথ নিয়ে ফের মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

বুধবার তৃতীয়বারের জন্য বাংলার মসনদে ফের মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পরই তিনি প্রথম কাজ করলেন প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা। বিনামূল্যে টিকাকরণ, টিকার জোগান বাড়ানো, রেমডেসিভির, টোসিলিজুমাবের মতো অত্যাবশ্যক ওষুধের জোগান বাড়ানো, দৈনিক ৫০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ নিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘এ যুগের ঝাঁসির রানি মমতা’, প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা

চিঠিতে মমতা লিখেছেন, ‘ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ টিকা কিনতে চেয়ে আপনাকে চিঠি দিয়েছিলাম। রাজ্যবাসীর টিকাকরণ শুরু করতে চেয়েছিলাম বিনামূল্যে। এখনও কোনও উত্তর পাইনি।” তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে হাসপাতালে ওষুধ, বেড, অক্সিজেন, টিকার ঘাটতি রয়েছে, তার জন্য ফের চিঠি লিখছি।”

মমতা লিখেছেন, যত দ্রুত সম্ভব বিনামূল্যে টিকাকরণ। এই মূহুর্তে বাংলায় টিকার পর্যাপ্ত জোগান নেই। তাই সরকার নির্দেশ দিলেও ১৮-র ঊর্ধ্বে সকলকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে ভ্যাকসিনের জোগান বাড়াতে হবে। অত্যাবশ্যক ওষুধ যেমন এই মুহূর্তে দৈনিক ১০ হাজার ডোজ রেমডেসিভিরের প্রয়োজন রয়েছে বাংলায় এবং ১ হাজার ভায়াল দরকার টোসিলিজুমাবের।

তিনি জানিয়েছেন, প্রথমদিকে দৈনিক ২০০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন থাকলেও, এখন তা বেড়ে ৪০০ মেট্রিক টন হয়ে গিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অক্সিজেনের চাহিদা বেড়ে ৫০০ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। তাই ঘাটতি পূরণ করতে দৈনিক ৫০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে। সম্প্রতি ৭০ ইউনিট পিএসএ বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানতে পেরেছি কিন্তু সেগুলি ইন্সটল করতে সময়ের প্রয়োজন। তাই তাৎক্ষনিক প্রয়োজনীয়তা মেটাতে বর্তমান সিস্টেমকে আরও শক্তিশালী করতে হবে।

Advt

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...