Friday, June 19, 2026

শপথ নিয়েই শম্ভুনাথ পণ্ডিত ও পুলিশ হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee) জানিয়েছিলেন যে করোনাকে মোকাবিলা করাই হবে তাঁর একমাত্র লক্ষ্য। কথা রাখলেন তিনি। শপথ নিয়েই চলে গেলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল (shambhunath pandit Hospital) ও পুলিশ হাসপাতাল (police hospital) পরিদর্শনে। পায়ে হেঁটে তিনি গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। কথা বলেন উপস্থিত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে। শুনলেন তাদের সমস্যার কথা। কাজ করতে গিয়ে কী কি প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন তাঁরা সেসবই শুনলেন মন দিয়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাসও তিনি দিয়েছেন।

বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নিয়েই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে, করোনা মোকাবিলাকেই আপাতত তিনি সবথেকে বেশি গুরুত্ব ও প্রাধান্য দেবেন। রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমণের মোকাবিলায় একগুচ্ছ সিদ্ধান্তও নিয়েছেন তিনি।এদিন শপথগ্রহণের পর এতটুকু এদিন সময় নষ্ট না করে, নবান্নে জরুরি করোনা মোকাবিলা ও নিয়ন্ত্রণ ইস্যুতে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। তারপর, সাংবাদিক সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিদিন ২ লক্ষ ভ্যাকসিনেশন হচ্ছে। দ্বিতীয় ডোজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি বলেন, কারোর মৃত্যু হলে কোভিড হয়েছে কি না চিহ্নিত করতে সময় লাগছে।

অনেক সময় করোনা আক্রান্তর দেহ পড়ে থাকছে দীর্ঘ সময় ধরে। মুখ্যমন্ত্রী বললেন, এর জন্য সরকার দায়ী নয়। আরটি পিসিআর টেস্টের রিপোর্ট আসতে ৭২ ঘণ্টা সময় লাগে। তাই দেহ নিয়ে যাওয়া যায় না। এবার থেকে ঠিক করেছি অ্যান্টিজেন টেস্ট করে নেব। যা কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যায়। তারপর সৎকারের ব্যবস্থা করব। তিন দিনের জন্য অপেক্ষা করতে হবে না।’

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘বেড ইতিমধ্যেই বাড়ানো হয়েছে। বর্তমানে ৮৭ হাজার বেড রয়েছে। দু-তিন দিনের মধ্যে আরও তিন হাজার বেড বাড়ানো হবে। ৯০ হাজার বেড রাখা হচ্ছে।’ মমতা বলেন, ‘আমরা প্রতিদিন ২ লক্ষ ভ্যাকসিন দিচ্ছি। দ্বিতীয় ডোজকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।’

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...